শেষ হল সিম্ফনির দেশীয় গেম প্রতিযোগিতা
ঢাকা: মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ড সিম্ফনির উদ্যোগের দেশের তরুণদের নিয়ে দেশীয় মোবাইল গেম প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সিম্ফনির ফ্ল্যাগশিপ হ্যান্ডসেট এক্সপ্লোরার জেড ফাইভ বাজারে আনতে গিয়ে ‘মোম্যাজিক বাংলাদেশের’ সহায়তায় ‘এজেন্ট জেড ফাইভ’ নামক একটি মোবাইল গেম তৈরি করে। এ গেমের উপর ভিত্তি করেই বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় দেশীয় মোবাইল গেম প্রতিযোগিতা।
পরে সিম্ফনির প্রধান কার্যালয়ে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন এডিসন গ্রুপের হেড অব প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোলিং মো. মাকসুদুর রহমান, হেড অব কাস্টমার সার্ভিস জনাব এস.এম. মোর্শেদ-উজ-জামান এবং হেড অব ভ্যালু এডেড সার্ভিস শাহরিয়ার সাত্তার।
অনুষ্ঠানে বিজয়ীদের অভিনন্দন জানিয়ে বক্তব্য দেন সিম্ফনির হেড অব মার্কেটিং আশরাফুল হক। এ সময় আরও উপস্থিত ছিলেন- এজিএম (মার্কেটিং) জাহিদুল ইসলামসহ এডিসন গ্রুপের অন্যান্য কর্মকর্তারা।
প্রসঙ্গত সিম্ফনির তৈরি ‘এজেন্ট জেড ফাইভ’ নামক এ গেমটি ফান স্টোর থেকে ১০ হাজারের বেশি বার ডাউনলোড করা হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এমএ/এমএম
নিউজবাংলাদেশ.কম








