সস্তায় অ্যালকাটেলের ওয়ানটাচ আইডল এক্স
ঢাকা: সুলভ মূল্যে ব্যবহারকারীদের স্মার্টফোনের সর্বোত্তম সেবা দিতে অ্যালকাটেল ওয়ানটাচ বাংলাদেশের বাজারে এনেছে তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন ওয়ানটাচ আইডল এক্স। স্লিম ডিজাইন, হাই পারফরমেন্সের এই স্মার্টফোনটি মাত্র ১৪ হাজার ৯৯৯ টাকায় দেশের বাজারে পাওয়া যাচ্ছে। ৫ ইঞ্চির ফুল এইচডি আইপিএস স্ক্রিন ও ১.৫ গিগাহার্জ প্রসেসর সমৃদ্ধ স্মার্টফোনটি ব্যবহারকারীকে সাবলীলভাবে প্রয়োজনীয় সব সুবিধা দেবে।
মাত্র ৬.৯ মিলিমিটার পাতলা এই স্মার্টফোনটির এলসিডি ও টাচ প্যানেলের মধ্যে কোনো এয়ার গ্যাপ নেই, ফলে ব্যবহারকারী তার প্রয়োজনীয় কনটেন্ট দেখতে ও ব্যবহার করতে বাস্তব অভিজ্ঞতা পাবেন। সূর্যের আলো কিংবা অন্ধকারেও সমানভাবে দেখা এবং এর আইপিএস টেকনোলজির কারণে ১৭০ ডিগ্রি কোন থেকেও ভালোভাবে দেখা যায়।
ব্যবহারকারীকে যে কোনো জায়গায়, যে কোনো সময় স্মৃতিগুলোকে ফ্রেমে বন্দি করতে রয়েছে এলইডি ফ্ল্যাশসহ ১৩.১ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা ও সেলফি তুলতে রয়েছে ২.১ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এছাড়া ৮ অথবা ১৬ গিগাবাইটের ইন্টারন্যাল মেমোরির পাশাপাশি রয়েছে ৩২ গিগাবাইটের এক্সটার্নাল মেমরি কার্ড ব্যবহারের সুবিধা, ২ গিগাবাইট র্যাম, ওয়াই-ফাই হটস্পট, ২২০০ মিলিঅ্যাম্পিয়ার লিথিয়ান আয়ন ব্যাটারিসহ প্রয়োজনীয় সকল সুবিধা।
লাইফকে আরও সহজ করতে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের এই ডিভাইসটিতে প্রয়োজনীয় সকল অ্যাপস একজায়গায় খুঁজে পেতে রয়েছে ওয়ানটাচ লাইভ ফিচার।
আগ্রহী ক্রেতারা বসুন্ধরা শপিং মলের ৬ষ্ট তলায় ও যমুনা ফিউচার পার্কের চতুর্থ তলায় অবস্থিত অ্যালকাটেল ওয়ানটাচ সেন্টার থেকে হ্যান্ডসেটটি পরখ করে দেখতে ও কিনতে পারবেন।
নিউজবাংলাদেশ.কম/এজে
নিউজবাংলাদেশ.কম








