News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:১০, ৮ এপ্রিল ২০১৫
আপডেট: ১৯:২৩, ১৭ জানুয়ারি ২০২০

বঙ্গবন্ধু স্যাটেলাইটে সহযোগিতা দেবে আইএমএসও

বঙ্গবন্ধু স্যাটেলাইটে সহযোগিতা দেবে আইএমএসও

ঢাকা: বঙ্গবন্ধু স্যাটেলাইট অরবিটের স্লট কমিউনিকেশেনের ক্ষেত্রে আন্তর্জাতিক মোবাইল স্যাটেলাইট সংস্থা (আইএমএসও) সার্বিক সহযোগিতা দেবে।

বুধবার সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের সাথে সাক্ষাৎকালে আইএমএসও মহাপরিচালক ক্যাপ্টেন মঈন আহমেদ এ সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় নৌপরিবহন মন্ত্রণালয় সচিব শফিক আলম মেহেদী এবং সমুদ্র পরিবহন অধিদপ্তর মহাপরিচালক কমোডর এম জাকিউর রহমান ভূঁইয়া উপস্থিত ছিলেন।
 
গত ২ এপ্রিল  আইএমএসও  মহাপরিচালক বাংলাদেশ সফরে আসেন। তিনি  বাংলাদেশের নাগরিক।

এবারই প্রথম ইউরোপের বাইরে এশিয়ায় বাংলাদেশের  প্রতিনিধি  হিসেবে তিনি মহাপরিচালক পদে  নির্বাচিত হন।

আইএমএসওর  মতো গুরুত্বপূর্ণ সংস্থায় বাংলাদেশের নাগরিক মহাপরিচালক নির্বাচিত হওয়ায় নৌপরিবহন মন্ত্রণালয় এবং মেরিটাইম ফোরাম-বাংলাদেশ যৌথভাবে ৫ এপ্রিল মঈন আহমেদকে সংবর্ধনা দেয়।

১৫ এপ্রিল থেকে পরবর্তী ৪ বছরের জন্য আইএমএসও মহাপরিচালক পদে দায়িত্ব পালন করবেন তিনি।

উল্লেখ্য, আইএমএসও একটি আন্তঃরাষ্ট্রীয় সংস্থা। এটি ১৯৭৭ সাল থেকে যাত্রা শুরু করে। আইএমএসও মূলত স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে সমুদ্র পরিবহনের নিরাপত্তা, বিপদের পূর্বাভাস, বিপদ বা দুর্যোগ কবলিত  সমুদ্র  পরিবহনের  সন্ধান ও উদ্ধার কাজের সমন্বয়, সামুদ্রিক নিরাপত্তা বিষয়ক তথ্য সম্প্রচার ইত্যাদি সেবা প্রদান, পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করে থাকে।

বাংলাদেশ ১৯৯৩ সাল থেকে আন্তর্জাতিক এ সংস্থাটির সদস্য।

নিউজবাংলাদেশ.কম/টিআইএস/কেজেএইচ
       

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়