News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৫১, ৬ এপ্রিল ২০১৫
আপডেট: ১৯:২৩, ১৭ জানুয়ারি ২০২০

বাজারে লজিটেকের নতুন মাউস

বাজারে লজিটেকের নতুন মাউস

ঢাকা: লজিটেক অ্যাডভান্সড অপটিক্যাল ট্র্যাকিং প্রযুক্তির তারহীন মাউস দেশের বাজারে এনেছে কম্পিউটার সোর্স। এম২৩৫ মডেলের মাউসটিতে রয়েছে ২.৪ গিগাহার্জ ওয়্যারলেস কানেক্টিভিটি এবং এর প্রতি ইঞ্চির ডট-ঘনত্ব ১০০ ডিপিআই।

পিসি বা ল্যাপটপের সঙ্গে সংযুক্তির জন্য রয়েছে ন্যানো রিসিভার। রিসিভারটি যেন হারিয়ে না যায় সে জন্য এটি রাখার জন্য মাউসটির পেছনে রয়েছে বিশেষ ব্যবস্থা এবং অলস সময়ে ব্যাটারির শক্তি অপচয় রোধে আছে অন-অফ সুইচ এবং স্লিপিং মুড।

মাউসটির ব্যাটারি লাইফ এক বছর। ১২ মাসের রিপ্লেসমেন্ট সুবিধার লজিটে এম২৩৫ মডেলের ওয়্যারলেস মাউসটির দাম এক হাজার ৭০০ টাকা। বিস্তারিত: ০১৭৩০ ২২৪ ১৬৫।

নিউজবাংলাদেশ.কম/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়