News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৪২, ৫ এপ্রিল ২০১৫
আপডেট: ১৯:২৩, ১৭ জানুয়ারি ২০২০

অ্যাপ নির্মাতাদের জন্য ১০ লাখ ৫০ হাজার টাকার পুরস্কার

অ্যাপ নির্মাতাদের জন্য ১০ লাখ ৫০ হাজার টাকার পুরস্কার

দেশের মোবাইল অ্যাপ্লিকেশন (অ্যাপ) শিল্পের প্রসারে উৎসাহ দিতে পুরস্কার দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। আগামী ১৮ এপ্রিল সেরা অ্যাপ ও গেম নির্মাতাদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হবে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (অাইসিটি) বিভাগের উদ্যোগে জাতীয় মোবাইল অ্যাপ্লিকেশন পুরস্কার-২০১৪ শীর্ষক আয়োজনে অন্তত ১ হাজার ডেভেলপার অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। রাজধানীর ফার্মগেট খামারবাড়ি কৃষিবিদ মিলনায়তনে সেরা নির্মাতাদের হাতে তুলে দেওয়া হবে ১০ লাখ ৫০ হাজার টাকার পুরস্কার ও বিশেষ সম্মাননা।

পুরস্কারের জন্য জমা হওয়া প্রকল্পগুলো থেকে আট বিজয়ী ও রানার্সআপকে পুরস্কৃত করা হবে। বিজয়ীরা তাদের প্রকল্পগুলো প্রচার ও প্রসারেও সহায়তা পাবেন।

যে আটটি বিষয়ে পুরস্কার দেওয়া হবে সেগুলো হলো, ব্যবসা, বাণিজ্য, ব্যাংকিং ও ভ্রমণ; সরকার ও জনসাধারণের অংশীদারিত্ব; শিক্ষা, প্রশিক্ষণ, লাইফস্টাইল ও বিনোদন বিষয়ক প্রকল্প; পর্যটন ও সাংস্কৃতি; মিডিয়া ও সংবাদ; পরিবেশ ও স্বাস্থ্য; অন্তর্ভুক্তি ও ক্ষমতায়ন বিষয়ক প্রকল্প।

অনুষ্ঠানে পুরস্কার প্রদান ছাড়াও অ্যাপ এবং গেম ডেভেলপারদের কনফারেন্সে অংশগ্রহণের সুযোগ। এতে যে কেউ রেজিস্ট্রেশন করে অংশ নিতে পারবেন। রেজিস্ট্রেশন করা যাবে এই http://www.nationalappsbd.com/awardregistration লিংকে গিয়ে।

নিউজবাংলাদেশ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়