ব্যানানা স্মার্টফোন
কলার মত বাঁকানো দ্বিতীয় প্রজন্মের নতুন স্মার্টফোন বাজারে এনেছে এলজি। ফোনটির মডেল এলজি জি ফ্লেক্স ২।
স্মার্টফোনটিতে ৫.৫ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে রয়েছে। ফোনটির বাইরের আবরণ প্লাস্টিকের। এছাড়া ফোনটির পেছনের ঢাকনাতে ‘সেলফ হিলিং কোটিং’ দেয়া আছে। ফলে, ছোট-খাটো আঁচড় লাগলে তা স্বয়ংক্রিয়ভাবে দূর হয়ে যায়।
এলজি জি ফ্লেক্স ২ তে অক্টাকোর কোয়ালকম স্নাপড্রাগন ৮১০ ৬৪ বিট প্রসেসর আছে। এটিতে ২ জিবি র্যাম, ১৬ জিবি মাইক্রো এসডি মেমেরি রয়েছে। ফোনটি পরিচালনার জন্য অ্যানড্রয়েড ৫.০.২ ললিপপ টাচ উইজ ব্যবহার করা হয়েছে।
ব্যানানা ফোনের পেছনে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা এবং সেলফি তোলার জন্য সামনে ২.১ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। বাংলাদেশি টাকায় এর মূল্য ৫৭ হাজার ৭৭৭ টাকা।
নিউজবাংলাদেশ.কম/এমএম
নিউজবাংলাদেশ.কম








