অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য সরকার দায়ী থাকবে: ফিনল্যান্ড বিএনপি
আগামী ১৯ এপ্রিল অনুষ্ঠিতব্য ফিনল্যান্ডের পার্লামেন্ট নির্বাচন। নির্বাচনী প্রচারণায় প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত ও স্বপ্রণোদিত অংশগ্রহণ নির্বাচনী পরিবশেকে প্রাণবন্ত হয়ে ওঠেছে। প্রবাসী বাংলাদেশিদের সমর্থন আদায়ে এগিয়ে আছে ফিনল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল সোস্যাল ডেমোক্রেটিক পার্টি (এসডিপি)।
প্রবাসের নির্বাচনী ডামাডোলেও মাতৃভূমিতে আসন্ন ৩টি গুরুত্বপূর্ণ সিটি নির্বাচন নিয়েও প্রবাসী বিএনপি নেতাদের তৎপরতা দেখা গেল ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে অনুষ্ঠিত এক সভায়।
হেলসিংকিতে ফিনিস সোস্যাল ডেমোক্রেটিক পার্টির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সম্প্রতি এক নির্বাচনী প্রচারণা সভায় ফিনল্যান্ড বিএনপির নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশে সিটি কর্পোরেশন নির্বাচনে সরকারের নেতিবাচক পন্থার কারণে উদ্ভূত যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য সরকারকেই দায়ী থাকতে হবে। সরকার ও নির্বাচন কমিশনের উচিৎ আসন্ন তিন সিটি কর্পোরেশন নির্বাচনে সব প্রার্থীর সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করা। সেইসাথে সিটি কর্পোরেশন নির্বাচন সমাপ্তির পর অবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ সরকারের ব্যবস্থাপনায় জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা গ্রহণের মাধ্যমে জাতিকে ভয়াবহ অনিশ্চয়তার হাত থেকে রক্ষা করা।
হেলসিংকির ওই নির্বাচনী প্রচারণা সভায় উপস্থিত ছিলেন, সোস্যাল ডেমোক্রেটিক পার্টির কেন্দ্রীয় নেতা ও প্রাক্তন মন্ত্রী মিসেস মারিয়া গুজেনিনা এমপি, রনবীর সদহী ও স্যাডে তাহভানাইনেন এমপি।
প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উপস্থিত ছিলেন ফিনল্যান্ড বিএনপি সভাপতি জামান সরকার, সিনিয়র সহসভাপতি মোকলেসুর রহমান চপল, সহসভাপতি এজাজুল হক ভূঁইয়া রুবেল, সাধারণ সম্পাদক মবিন মোহাম্মদ, বদরুম মনির ফেরদৌস, আওলাদ হোসেন, প্রদীপ কুমার সাহা, সিনিয়র যুগ্ম সম্পাদক মিজানুর রহমান মিঠু, সাংগঠনিক সম্পাদক গাজী সামসুল আলম, আবুল কালাম আজাদ, নিজাম আহমেদ, তাজুল ইসলাম, আনোয়ার হোসেন, সাইফুর রহমান সাইফ, মোস্তাক সরকার, যুগ্ম সম্পাদক আলাউদ্দিন আহমেদ, আবদুল্লাহ আল মাসুদ, ইব্রাহিম খলিল, আশরাফ উদ্দিন, মনিরুল ইসলাম, সোলেমান মো. জুয়েল, সাজ্জাদ মুন্না, নূরুল ইসলাম, সাগর, আরিফুজ্জামান বাবু, মামুন হোসেন, মুকুল হোসেন, সবুজ খান, রাসেল খান, নজরুল ইসলাম, জুয়েল, আরিফ আহমেদ, ফাহমিদ-উস-সালেহীন, হাসিব উদ্দিন, সাজিদ খান জনি, শাকিল নেওয়াজ ও দলের প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর আবুল হাসেম চৌধুরী।
নিউজবাংলাদেশ.কম/একে
নিউজবাংলাদেশ.কম








