কক্সবাজারে আইরিনের নতুন ছবির শুটিং
ঢাকা: সুস্ময় সুমন পরিচালিত ‘আজ প্রিয়ার বিয়ে’ সিনেমার গানের শুটিং শেষ করেছেন আইরিন। গত ১০ ও ১১ এপ্রিল কক্সবাজারে এই গানের শুটিং অনুষ্ঠিত হয়।
জানা গেছে, ছবিতে আইরিনের বিপরীতে আছেন নবাগত নায়ক মেহমুদ। ছবিটির গান লিখেছেন সুদীপ কুমার দীপ, সুর ও সঙ্গীতায়োজনে রয়েছেন আহমেদ হুমায়ুন। ছবিটি প্রযোজনা করছে আনকমন প্রডাকশন।
প্রসঙ্গত, আইরিন বর্তমানে আরও কাজ করছেন এস এ হক অলিকের ‘এক পৃথিবী প্রেম’, সাইফ চন্দনের ‘টার্গেট’ ছবিতে।
নিউজবাংলাদেশ.কম/এমএম
নিউজবাংলাদেশ.কম








