জীবন রক্ষার মিশনে জেমস বন্ড
জেমস বন্ড হিসেবে এতদিন হত্যার মিশনের অনুমোদিত এজেন্টের দায়িত্বে দেখা গেলেও এবার অভিনেতা ডেনিয়েল ক্রেইগকে জীবন রক্ষার দায়িত্ব দিয়েছে জাতিসংঘ। এই ব্রিটিশ হলিউডি অভিনেতাকে জাতিসংঘের ভূমি-মাইন বিরোধী প্রকল্পের প্রথম আন্তর্জাতিক আইনি প্রতিনিধি হিসেবে ঘোষণা করা হয়েছে।
ক্রেইগকে জেমস বন্ডের চরিত্রে বিপদজ্জনক বিস্ফোরক নিয়ে শত্রুদের ধ্বংস ও মার্টিনি প্রিয় এজেন্ট ০০৭ হিসেবে দেখেই অভ্যস্থ আমরা। তবে, এখন থেকে তিন বছর তিনি জাতিসংঘের ভূমি-মাইন বিরোধী সচেতনতা তৈরিতে নিয়োজিত থাকবেন। তিনি এবিষয়ে রাজনৈতিক ও অর্থনৈতিক সহায়তা তৈরিতেও ভূমিকা রাখবেন।
জাতিসংঘ মহাসচিব বান কি-মুন মজা করে ডেনিয়েল ক্রেইগকে বলেন, আপনাকে হত্যার লাইসেন্স দেওয়া হয়েছিল, এখন আমি আপনাকে জীবন রক্ষার লাইসেন্স দিচ্ছি। নিউইয়র্কে জাতিসংঘের সদরদপ্তরে অভিনেতা ডেনিয়েল ক্রেইগের হাতে আনুষ্ঠানিকভাবে ভূমি-মাইন বিরোধী প্রথম আন্তর্জাতিক আইনি প্রতিনিধির দায়িত্ব তুলে দেন বান কি-মুন।
এসময় ক্রেইগ বলেন, এই দায়িত্ব পেয়ে আমি সম্মানিত বোধ করছি। সাধারণের সাভাবিক জীবন যাপনে ঝুঁকির মধ্যে থাকা মানুষের জন্য কাজ করার সুযোগ আমি নষ্ট করব না।
নিউজবাংলাদেশ.কম/এসজে
নিউজবাংলাদেশ.কম








