News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৩৩, ১৩ এপ্রিল ২০১৫
আপডেট: ০৭:০৭, ৯ ফেব্রুয়ারি ২০২০

‘বীরাঙ্গনা অনুসন্ধান ও পুনর্বাসন প্রয়াস’ শীর্ষক সেমিনার

‘বীরাঙ্গনা অনুসন্ধান ও পুনর্বাসন প্রয়াস’ শীর্ষক সেমিনার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইতিহাস বিভাগ আয়োজিত ‘বীরাঙ্গনা-অনুসন্ধান ও পুনর্বাসন প্রয়াস’ শীর্ষক সংবর্ধনা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১২টায় ইতিহাস বিভাগের সেমিনার কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

ইতিহাস বিভাগের সভাপতি অধ্যাপক এ টি এম আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “বিভিন্ন সময়ে ‘বীরাঙ্গনা’ শব্দটির অপব্যাখ্যা করে বীরাঙ্গনাদের প্রতি অন্যায় করা হয়েছে। মুক্তিযুদ্ধে বীরাঙ্গনাদের অবদান অতুলনীয়। এ অবদানের জন্য তাঁরা জাতির কাছে ‘বীরমাতা’ অভিধা পাওয়া ‍উচিৎ।”

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল খায়ের, ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের অধ্যাপক আবু মো. দেলোয়ার হোসেন, জাবির ইতিহাস বিভাগের অধ্যাপক মোজাহিদুল ইসলাম, মীর ফেরদৌস হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলার ১৮জন বীরাঙ্গানাকে উপহার ও সম্মাননা দেওয়া হয়।

নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়