ভোটের কারণে স্থগিত পরীক্ষার নতুন সময়
ঢাকা: ঢাকা-চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের কারণে স্থগিত করা এইচএসসি, আলিম ও এইচএসসি বিএম (ভকেশনাল) পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে। ২৬, ২৭ ও ২৮ এপ্রিলের স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ২, ৪ ও ১৬ মে।
সোমবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
উল্লেখ্য, ১ এপ্রিল পরীক্ষা শুরুর আগে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সিটি করপোরেশনের নির্বাচনের কারণে ওই তিন দিনের পরীক্ষা স্থগিতের ঘোষণা দিয়েছিলেন।
নিউজবাংলাদেশ.কম/এনআর/এটিএস
নিউজবাংলাদেশ.কম








