News Bangladesh

শিক্ষা ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:২৬, ২৮ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৮:২৭, ২৮ ডিসেম্বর ২০২৫

আগের বছরের চেয়ে এবার স্কুলের ছুটি কমল ১২ দিন

আগের বছরের চেয়ে এবার স্কুলের ছুটি কমল ১২ দিন

ছবি: সংগৃহীত

সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। 

রবিবার(২৮ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে এটি জানানো হয়।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, ২০২৬ শিক্ষাবর্ষে মোট ৬৪ দিন ছুটি থাকবে, যা আগের বছরের ৭৬ দিনের চেয়ে ১২ দিন কম।

উল্লেখযোগ্য ছুটির মধ্যে রয়েছে- ৮ মার্চ থেকে ২৬ মার্চ: পবিত্র রমজান, শ্রী শ্রী হরিচাদ ঠাকুরের আবির্ভাব, শবে কদর, জুমাতুল বিদা, ঈদুল ফিতর ও স্বাধীনতা ও জাতীয় দিবস (১৯ দিন)

২৪ মে থেকে ৪ জুন: পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ (১২ দিন)

১৮ অক্টোবর থেকে ২২ অক্টোবর: দুর্গাপূজা (৫ দিন)

২০ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর: শীতকালীন অবকাশ ও বড়দিন (১০ দিন)

পরীক্ষার সময়সূচি অনুযায়ী- অর্ধ-বার্ষিক/প্রাক-নির্বাচনি পরীক্ষা: ২৬ জুন থেকে ১০ জুলাই, ফল প্রকাশ ২৯ জুলাই

নির্বাচনি পরীক্ষা: ২৯ অক্টোবর থেকে ১০ নভেম্বর, ফল প্রকাশ ১৮ নভেম্বর

বার্ষিক পরীক্ষা: ১৯ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর, ফল প্রকাশ ৩০ ডিসেম্বর

জুনিয়র বৃত্তি পরীক্ষা: ১৫ থেকে ২০ ডিসেম্বর, ফল প্রকাশ ৩০ ডিসেম্বর

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরীক্ষার সময়সূচি মেনে চলতে হবে, পরীক্ষার উত্তরপত্র অন্তত এক বছর সংরক্ষণ করতে হবে। বিদ্যালয় নিজেদের প্রশ্নপত্র তৈরি করবে, অন্য কোনো উৎস থেকে নেওয়া যাবে না। কোনো সরকারি কর্মকর্তার পরিদর্শন বা সংবর্ধনার জন্য বিদ্যালয় বন্ধ করা যাবে না।

আরও পড়ুন: দীর্ঘ বিরতির পর সারাদেশে একযোগে জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু

জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ দিবস যেমন ২১ ফেব্রুয়ারি, ২৬ মার্চ, বাংলা নববর্ষ ও ১৬ ডিসেম্বর যথাযোগ্য মর্যাদায় উদযাপন করতে হবে। এছাড়া ছুটিকালীন ভর্তি কার্যক্রম এবং অন্যান্য পরীক্ষা আয়োজনের জন্য বিদ্যালয় খোলা রাখতে হবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়