News Bangladesh

জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:২৪, ৩১ মার্চ ২০২৬
আপডেট: ০৯:২৪, ৩১ মার্চ ২০২৬

শ্রীমঙ্গলে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

শ্রীমঙ্গলে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় মাইক্রোবাসচালককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৩১ মার্চ) সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

তিনি জানান, সোমবার (৩০ মার্চ) সন্ধ্যার আগে শ্রীমঙ্গল-মৌলভীবাজার মহাসড়কের লামুয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে অটোরিকশাচালকের পরিচয় পাওয়া গেছে। তিনি শ্রীমঙ্গল শহরতলীর ভাড়াউড়া এলাকার বাসিন্দা আব্দুল হান্নান (৫০)। অপর দুই নিহত পুরুষ যাত্রীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা মৌলভীবাজারের দিকে যাচ্ছিল। পথিমধ্যে কালাপুর ইউনিয়নের সিরাজনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি মাইক্রোবাসের (হাইস) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

আরও পড়ুন: আকস্মিক কালবৈশাখীর তাণ্ডবে থমকে গেছে ঢাকা, রাজধানীবাসীর দুর্ভোগ

সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়