শ্যামপুরে স্টিল মিলে বয়লার বিস্ফোরণ, দগ্ধ ৮
ফাইল ছবি
রাজধানীর শ্যামপুরে আরএসএম স্টিল মিলে বয়লার বিস্ফোরণে আটজন শ্রমিক দগ্ধ হয়েছেন। আহতদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়েছে।
বুধবার (১ এপ্রিল) সকাল ১০টার দিকে তাদের হাসপাতালে আনা হয়।
দগ্ধরা হলেন- হীরা (৩৫), মানিক (৪৫), রাজিব আলী (২৯), আরশাদ (৪৫), খলিলুর রহমান (৫৬), মো. লিটন (৩২), মতিউর রহমান (২২) ও ইউসুফ (৪০)।
বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।
তিনি জানান, আহতদের মধ্যে হীরার শরীরের ১৭ শতাংশ, মানিকের ৪০ শতাংশ, রাজিব আলীর ৪ শতাংশ, আরশাদের ১১ শতাংশ, খলিলুর রহমানের ৯ শতাংশ, লিটনের ৭ শতাংশ, মতিউর রহমানের ১০ শতাংশ এবং ইউসুফের ৫ শতাংশ দগ্ধ হয়েছে।
আরও পড়ুন: কুড়িগ্রামে সাংবাদিকের ওপর হামলা, প্রতিবাদে মানববন্ধ
চিকিৎসকদের পর্যবেক্ষণে ছয়জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। গুরুতর অবস্থায় মানিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং হীরাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








