কেন্দ্রীয় শহীদ মিনারে আইফোনসহ ১২ মোবাইল চুরি
ছবি: সংগৃহীত
কেন্দ্রীয় শহীদ মিনারে ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের সময় এক ঘণ্টার মধ্যে ১০-১২টি মোবাইল চুরির ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, হারানো মোবাইল উদ্ধারের জন্য তারা কাজ করছে।
রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, হাজার হাজার মানুষ এখানে শ্রদ্ধা নিবেদন করতে আসছেন, কিন্তু এদের মধ্যে কে চোর তা বোঝা মুশকিল। আমরা ইতিমধ্যেই অনেকগুলো অভিযোগ পেয়েছি। যারা মোবাইল হারিয়েছেন, তারা জিডি করুন।
ডিসি মাসুদ আলম আরও জানান, হারানো মোবাইলের কিছু নম্বর পুলিশের কাছে রয়েছে। প্রযুক্তি ব্যবহার করে সেগুলো উদ্ধারের চেষ্টা চলছে। তিনি আশা প্রকাশ করেছেন, মোবাইলগুলি পাওয়া যাবে, তবে কিছুটা সময় লাগবে।
আরও পড়ুন: বাধার মুখে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে পারেননি রুমিন ফারহানা
তিনি সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন এবং বলেছেন, যারা শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করছেন, তারা নিজেরা সতর্ক থাকুন। ইতিমধ্যেই ১০-১২ জন মোবাইল হারানোর অভিযোগ করেছেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








