News Bangladesh

ঠাকুরগাঁও সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:২৭, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৩:২৮, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

গণতন্ত্র চাপা পড়লে উগ্রপন্থি গোষ্ঠী মাথাচাড়া দিয়ে ওঠে: মির্জা ফখরুল

গণতন্ত্র চাপা পড়লে উগ্রপন্থি গোষ্ঠী মাথাচাড়া দিয়ে ওঠে: মির্জা ফখরুল

ছবি: সংগৃহীত

দেশে গণতান্ত্রিক পরিবেশ ব্যাহত হলে উগ্রবাদী শক্তির উত্থান ঘটে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, যখনই গণতন্ত্র চাপা পড়ে যায়, তখনই বিভিন্ন উগ্রপন্থি গোষ্ঠী মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ পায়। 

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এই মন্তব্য করেন তিনি। 

এ প্রসঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, দেশের রাজনৈতিক বাস্তবতায় এমন পরিস্থিতিরই প্রতিফলন দেখা গেছে।

বিএনপি মহাসচিব বলেন, বিএনপি কখনোই জনসমর্থন হারায়নি। বিএনপি সবসময় জনগণের রাজনীতি করেছে, এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি। যখনই জনগণ আমাদের বক্তব্য গ্রহণ করেছে, তখনই আমরা বিজয় অর্জন করেছি। 

আরও পড়ুন: নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দুই দশক পর রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি

সরকার গঠন প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, আমরা আমাদের অঙ্গীকারে অটুট। যারা আমাদের সঙ্গে যুগপৎ আন্দোলনে ছিল, তাদের নিয়েই আমরা নির্বাচন করেছি এবং তাদের নিয়েই সরকার গঠন করব। রাজনৈতিক সমঝোতা ও ঐক্যের ভিত্তিতেই ভবিষ্যৎ পথচলা নির্ধারিত হবে।

ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ দল ও অঙ্গসংগঠনের স্থানীয় সিনিয়র নেতৃবৃন্দ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। এর আগে সকাল থেকেই ঠাকুরগাঁও-১ আসনে বেসরকারিভাবে বিজয়ী এই নেতার বাসভবনে বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে ভিড় করেন। এসময় নেতাকর্মীদের শান্ত থেকে ধৈর্য ও সহনশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান মির্জা ফখরুল।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়