জামায়াতের জনসভায় ‘জয় বাংলা’ স্লোগান দিলেন এবি পার্টি নেতা
ছবি: সংগৃহীত
পটুয়াখালীর বাউফলে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের উপস্থিতিতে দেওয়া বক্তব্যের শেষ মুহূ জয় বাংলা বলে মঞ্চ ছেড়েছেন এবি পার্টির নেতা রুহুল আমিন। এ সংক্রান্ত একটি ভিডিও ক্লিপ ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, বক্তব্যের শুরুতেই তিনি প্রশাসনের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন অতীত ভুলে গেলে চলবে না। ১২ ফেব্রুয়ারি সারা বাংলাদেশে জনতার ঢল নামবে বলেও সতর্ক করেন তিনি। একই সঙ্গে তিনি অভিযোগ করেন নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে আছে এবং ঋণগ্রস্ত, ঋণখেলাপী, চাঁদাবাজদের সংসদে যাওয়ার সুযোগ দেওয়া যাবে না।
আরও পড়ুন: টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফার ২৭ দিন পর মৃত্যু
সংক্ষিপ্ত বক্তব্য শেষ করার সময় রুহুল আমিন বলেন, 'খোদা হাফেজ, জয় বাংলা' এবং মঞ্চ ত্যাগ করেন। এ বক্তব্যের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
নিউজবাংলাদেশ.কম/এসবি








