রাজধানীতে একই বাসা থেকে ৪ জনের মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত
রাজধানীর মিরপুর-১১ এর ওয়াপদা বিহারী ক্যাম্প এলাকার একটি বাসা থেকে দুই সন্তানসহ মা–বাবার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে পল্লবী থানা পুলিশ মরদেহগুলো উদ্ধার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।
পুলিশ জানায়, প্রতিবেশীদের ভাষ্য অনুযায়ী পরিবারটি ঋণগ্রস্ত হয়ে পড়েছিল। ধারণা করা হচ্ছে, হতাশা থেকে পরিবারের সদস্যরা আত্মহত্যা করে থাকতে পারেন।
ওসি আলমগীর জাহান জানান, ঘটনাস্থলে পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট কাজ করছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহগুলো হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন: মধ্যরাতে সিলেটে তিন গ্রামের সংঘর্ষে পুলিশসহ আহত ১৫
তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেননি পুলিশের এই কর্মকর্তা।
নিউজবাংলাদেশ.কম/এসবি








