চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ২
ছবি: সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জে ককটেল বানানোর সময় ভয়াবহ বিস্ফোরণে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় বাড়ির ইটের দেওয়াল ধসে গেছে এবং টিনের চাল উড়ে গেছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া গ্রামের একটি বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার এনএম ওয়াসিম ফিরোজ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে সেলুনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৫
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, ফাটাপাড়ার কালামের বাড়িতে বিস্ফোরণ ঘটেছে। এতে দুজন নিহত এবং তিনজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা নিহত ও আহতদের নাম-পরিচয় জানাতে পারেননি। বর্তমানে তাদের পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








