News Bangladesh

ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৬৫

গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫৬৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে বরিশাল বিভাগে ৫১ জন, চট্টগ্রাম বিভাগে ৮২ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৯৫ জন, ঢাকা উত্তর সিটিতে ১২৭

১৬:৫৩ ২ ডিসেম্বর ২০২৫

এলপিজির দাম বাড়ল ৩৮ টাকা

এর আগে নভেম্বর মাসে এলপি গ্যাসের দাম ২৬ টাকা কমিয়ে ১ হাজার ২১৫ টাকা নির্ধারণ করা হয়। পাশাপাশি অটোগ্যাসের দাম ভোক্তাপর্যায়ে ১ টাকা ১৯ পয়সা কমিয়ে ৫৫ টাকা ৫৮ পয়সা নির্ধারণ করা হয়

১৬:৫০ ২ ডিসেম্বর ২০২৫

লটারিতে ৫২৭ থানার ওসি পদায়ন

নির্বাচনে দায়িত্ব পালন ও আইনশৃঙ্খলা রক্ষার জন্য লটারি করে ওসি পদায়নের আগে সৎ, নিরপেক্ষ পরিদর্শকের তালিকা ইউনিট প্রধানদের কাছ থেকে সংগ্রহ করা হয়। তার ওপর ভিত্তি করেই এই লটারি অনুষ্ঠিত হয়

১৫:০৫ ২ ডিসেম্বর ২০২৫

উচ্চ পর্যায়ের নির্বাচনী কর্মশালা স্থগিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিতে “আইনশৃঙ্খলা রক্ষায় সমন্বিত ভূমিকা” শীর্ষক দিনব্যাপী কর্মশালা বাতিল করা হয়েছে। প্রশিক্ষণে অংশগ্রহণের কথা ছিল প্রধান বিচারপতি ও উপদেষ্টাসহ উচ্চপদস্থ কর্মকর্তাদের, তবে হঠাৎ স্থগিত ঘোষণার ফলে কার্যক্রম অনিশ্চিত।

১৪:৫৭ ২ ডিসেম্বর ২০২৫

গান ছেড়ে ভিক্ষার নির্দেশ, হুমকির মুখে অন্ধ হেলালের পুরো পরিবার

প্রায় অর্ধশতাব্দী ধরে গান গেয়ে পরিবার চালাচ্ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টিপ্রতিবন্ধী শিল্পী হেলাল মিয়ার (৬৫)। শুধু তিনিই নয় তার ১৩ সদস্যের বড় পরিবারে নয়জনই দৃষ্টিপ্রতিবন্ধী

১৪:৫৬ ২ ডিসেম্বর ২০২৫

সময়মতো ও অংশগ্রহণমূলক নির্বাচনকে সমর্থন করে ইইউ

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সময়মতো, মসৃণ এবং অংশগ্রহণমূলক নির্বাচনকে সমর্থন করে। এটা বাংলাদেশের জন্য তার গণতান্ত্রিক পথের দিকে একটা বড় সুযোগ

১৪:২১ ২ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার ‘ভিভিআইপি মর্যাদার’ সিদ্ধান্ত কার্যকরের নির্দেশ 

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতির স্ত্রী ও বিএনপি চেয়ারপরসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে দোয়া ও প্রার্থনা করা হয় এবং জাতির কাছে তার জন্য দোয়া ও প্রার্থনার আহ্বান জানানো হয়

১৪:১৫ ২ ডিসেম্বর ২০২৫

কুড়িগ্রামে বিজিবির বিশেষ অভিযানে ৩২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে গত ৭২ ঘণ্টায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ধারাবাহিক বিশেষ অভিযানে ভারতীয় বিভিন্ন প্রকার চোরাচালানী পণ্য জব্দ করা হয়েছে। উদ্ধার করা এসব পণ্যের আনুমানিক মূল্য ৩২ লাখ

১৪:০৭ ২ ডিসেম্বর ২০২৫

‘সিক্রেট’ নিয়ে নতুন লুকে ফিরছেন অপু বিশ্বাস

অপু বিশ্বাস সাময়িক বিরতির পর নতুন লুক ও নতুন সিনেমা ‘সিক্রেট’ নিয়ে কাজে ফিরছেন, যেখানে তিনি ব্যক্তিজীবন নয়—শুধু পেশাগত পরিচয়কে সামনে রাখার সিদ্ধান্ত জানিয়েছেন। সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেন, বিতর্ক এড়াতে তিনি আর ব্যক্তিগত বিষয়ে কোনো মন্তব্য করবেন না এবং শাকিব খানের পরামর্শও তাকে এই অবস্থানে দৃঢ় করেছে।

১৪:০২ ২ ডিসেম্বর ২০২৫

আইপিএলের নিলামে মোস্তাফিজ-সাকিব

আইপিএল ২০২৫–এর মিনি নিলামে ১,৩৫৫ জন ক্রিকেটার নিবন্ধন করেছেন, যেখানে মাত্র ৭৭টি স্লট পাওয়ার সুযোগ। বাংলাদেশের সাকিব আল হাসান (₹১ কোটি) ও মোস্তাফিজুর রহমান (₹২ কোটি) এবারও আলোচনায়, নিলাম ১৬ ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত হবে।

১৩:৪১ ২ ডিসেম্বর ২০২৫

‘আমি ও রিজভী ছাড়া কারও কথায় কান দেবেন না’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে গুজবে কান না দিতে আহ্বান জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ হোসেন। তিনি জানান, মেডিকেল বোর্ডের পরামর্শে খালেদা জিয়ার চিকিৎসা চলছে এবং তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন।

১৩:২০ ২ ডিসেম্বর ২০২৫

ইমরান খানের খোঁজে বিক্ষোভের ডাক, ১৪৪ ধারা জারি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে গুজব ছড়িয়ে পড়ায়, তার দল PTI রাওয়ালপিন্ডিতে বিক্ষোভের ডাক দিয়েছে। স্থানীয় প্রশাসন উত্তেজনা রোধে ১–৩ ডিসেম্বর ১৪৪ ধারা জারি করেছে।

১২:৫৯ ২ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার অসুস্থতায় উদ্বিগ্ন দেশের মানুষ: রিজভী

বেগম খালেদা জিয়ার অসুস্থতায় শুধু বিএনপি নয়, সারাদেশের মানুষ উদ্বিগ্ন, তার সুস্থতার জন্য দোয়া ও সাদাকায়ে জারিয়া কার্যক্রম চলছে। রুহুল কবির রিজভী বলেন, বেগম খালেদা জিয়া অদম্য মনোবল নিয়ে সব সময় মানুষের পাশে ছিলেন এবং দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদান অমোঘ।

১২:২৮ ২ ডিসেম্বর ২০২৫

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৩

শিবচর-আড়িয়াল খাঁ ব্রিজে বাস ও ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত, আহত অন্তত ১৫ জন। দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়ের ভাঙ্গাগামী লেনে যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ ছিল।

১২:০১ ২ ডিসেম্বর ২০২৫

‘দেশবাসীর সম্মিলিত সমর্থনই আমাদের পরিবারের শক্তি ও প্রেরণার উৎস’

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য বিশ্বজুড়ে সহযোগিতা ও শুভকামনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, দেশবাসীর সম্মিলিত সমর্থনই জিয়া পরিবারের শক্তি ও প্রেরণার উৎস।

১১:৩৬ ২ ডিসেম্বর ২০২৫

গুমের দায়ে মৃত্যুদণ্ডের বিধান রেখে অধ্যাদেশ জারি

সরকারি গেজেট প্রকাশিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, ২০২৫’-এ গুমের দায়ে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ডের বিধান। আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও সমান শাস্তির সুযোগ রাখা হয়েছে।

১১:১৭ ২ ডিসেম্বর ২০২৫

মোহাম্মদপুরে পেট্রোল বোমা ও ককটেল উদ্ধার

মোহাম্মদপুরে র‌্যাবের বিশেষ অভিযানে সাতটি পেট্রোল বোমা, চারটি ককটেল ও বিপুল পরিমাণ বিস্ফোরক সামগ্রী উদ্ধার। উদ্ধারকৃত সামগ্রী র‍্যাব হেডকোয়ার্টারের বোম ডিসপোজাল ইউনিটের মাধ্যমে নিষ্ক্রিয় করার প্রক্রিয়ায় রয়েছে।

১০:৩৮ ২ ডিসেম্বর ২০২৫

ঘন কুয়াশা ও হিমেল বাতাসে কুড়িগ্রামের তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস

কুড়িগ্রামে তীব্র শীত ও ঘন কুয়াশায় চরের শ্রমজীবী মানুষদের দুর্ভোগ বেড়েছে। জেলা প্রশাসন ৯ উপজেলায় কম্বল বিতরণ ও ৫৪ লাখ টাকার ত্রাণ বরাদ্দ দিয়েছে।

০৯:৫০ ২ ডিসেম্বর ২০২৫

‘পরীক্ষা বন্ধ রাখলে শাস্তির মুখোমুখি হবেন শিক্ষকরা’

মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা পরীক্ষা বন্ধ রাখায় সরকারি কর্মচারী আচরণবিধি লঙ্ঘনের শামিল, শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার। তিনি বলেন, মঙ্গলবার থেকে সমস্ত স্কুলে পরীক্ষা নিতে হবে, পরীক্ষায় কোনো আপস হবে না।

০৯:৩০ ২ ডিসেম্বর ২০২৫

৪.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল কক্সবাজার ও চট্টগ্রাম

মিয়ানমার উৎস ৪.৯ মাত্রার ভূমিকম্প সোমবার মধ্যরাতে কক্সবাজার, পার্বত্য চট্টগ্রাম ও চট্টগ্রামে অনুভূত হয়। কয়েক সেকেন্ড স্থায়ী কম্পনে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি; গভীরতা ছিল ১০৬.৮ কিলোমিটার।

০৮:৩৭ ২ ডিসেম্বর ২০২৫

বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে মোদির বার্তা

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবনতিতে গভীর উদ্বেগ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি এক্সে বার্তা দিয়ে দ্রুত আরোগ্য কামনা করেন এবং ভারত যেকোনো সহায়তায় প্রস্তুত বলে জানান।

০৮:২৬ ২ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা

সরকার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করেছে। তার নিরাপত্তার জন্য বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ) মোতায়েন করা হবে।

২২:৩৪ ১ ডিসেম্বর ২০২৫

মঙ্গলবারের বার্ষিক পরীক্ষা বর্জন করলেন সহকারী শিক্ষকরা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তিন দফা দাবি আদায়ে মঙ্গলবারের বার্ষিক পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন। শিক্ষকরা ২৭ নভেম্বর থেকে লাগাতার কর্মবিরতি চালাচ্ছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে।

২১:৪২ ১ ডিসেম্বর ২০২৫

নভেম্বরে রেমিট্যান্সে নতুন মাইলফলক: আয় ২.৮৯ বিলিয়ন ডলার

নভেম্বরে প্রবাসী রেমিট্যান্স এসেছে ২.৮৯ বিলিয়ন ডলার, চলতি বছরের তৃতীয় সর্বোচ্চ। এতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও সামান্য বৃদ্ধি দেখা দিয়েছে।

২১:২১ ১ ডিসেম্বর ২০২৫