পূর্ণাঙ্গ হোম সিরিজ খেলেই অবসর নিতে চান সাকিব
সাকিব বলেন, “আমি আনুষ্ঠানিকভাবে কোনো ফরম্যাটে অবসর নেইনি। পরিকল্পনা হলো দেশে ফিরে তিন ফরম্যাটে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলে তারপর অবসর নেব।”০৯:২৫ ৮ ডিসেম্বর ২০২৫
রোহিঙ্গা ও স্থানীয়দের ১১.২ মিলিয়ন ডলার সহায়তা দেবে যুক্তরাজ্য-কাতার
বিবৃতিতে বলা হয়, এই সহায়তার মাধ্যমে ক্যাম্পে বসবাসরত ঝুঁকিপূর্ণ রোহিঙ্গা পরিবারগুলোর জীবনমান উন্নয়ন এবং শরণার্থী শিবির ও আশপাশের এলাকায় পরিবেশগত ক্ষয়ক্ষতি কমাতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সরবরাহ করা হবে।০৯:০৯ ৮ ডিসেম্বর ২০২৫
দেশে কোটিপতি ব্যাংক অ্যাকাউন্ট এক লাখ ২৮ হাজার ছাড়াল
খাতসংশ্লিষ্টরা বলছেন, নিত্যপণ্যের দাম বৃদ্ধির চাপে সাধারণ ও মধ্যবিত্ত পরিবারগুলো সঞ্চয় ভাঙতে বাধ্য হচ্ছেন। ফলে ছোট আমানত কমছে। বিপরীতে সমাজের একটি শ্রেণির আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে, আর বিত্তশালী ব্যক্তি ও বড় প্রতিষ্ঠানগুলোর কাছেই নতুন উচ্চ অঙ্কের হিসাব কেন্দ্রীভূত হচ্ছে। তাদের মতে, অর্থনৈতিক চাপ থাকলেও এই শ্রেণির সম্পদ বাড়ার ধারা থামেনি।০৮:৩৯ ৮ ডিসেম্বর ২০২৫
২০২৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যে শুল্কমুক্ত রপ্তানি সুবিধা পাবে বাংলাদেশ: সারাহ কুক
হাইকমিশনার বলেন, ২০২৯ সালের পরও তৈরি পোশাকসহ বাংলাদেশের ৯২ শতাংশ পণ্য যুক্তরাজ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে। এতে রপ্তানি খাতে বৈচিত্র্য আসবে এবং দেশের অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি হবে।০৮:২২ ৮ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার সিটি স্ক্যান স্বাভাবিক: মেডিকেল বোর্ড
এর আগে শনিবার তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, খালেদা জিয়ার ভবিষ্যৎ শারীরিক অবস্থা বিবেচনাই নির্ধারণ করবে তাকে বিদেশে নিয়ে যাওয়া সম্ভব কি না।২২:০২ ৭ ডিসেম্বর ২০২৫
গুচ্ছ ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ১০ ডিসেম্বর
এবারও গুচ্ছ ভর্তিতে সেকেন্ড টাইম সুযোগ রাখা হয়েছে। ২০২১, ২০২২ ও ২০২৩ সালের এসএসসি/সমমান এবং ২০২৪ ও ২০২৫ সালের এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।২১:৩৭ ৭ ডিসেম্বর ২০২৫
নিঃশর্ত ক্ষমা চাইলেন স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো সেই চিকিৎসক
ধনদেব চন্দ্র বর্মণ বলেন, ‘শোকজের চিঠি হাতে পাওয়ার পর আজই জবাব দিয়েছি। ডিজি স্যার বয়স্ক মানুষ, তার সঙ্গে আমার আচরণ ঠিক হয়নি। আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে নিঃশর্ত ক্ষমা চেয়েছি।’২১:১৬ ৭ ডিসেম্বর ২০২৫
আসছে মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ ‘পরশ’
বিডব্লিউওটি আরও জানায়, এই চার বিভাগের কয়েকটি জায়গায় সাময়িকভাবে তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াসেও নেমে যেতে পারে। তবে দেশের অন্যান্য বিভাগে তাপমাত্রা ১০ থেকে ১৫ ডিগ্রির মধ্যে থাকতে পারে।২০:৫০ ৭ ডিসেম্বর ২০২৫
জাতীয় নির্বাচনে ৭২ ঘণ্টা মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ: ইসি
তিনি বলেন, অতীতে যান চলাচলে নিষেধাজ্ঞা যেমন ছিল ঠিক তেমনটাই বলবত থাকবে। ভোটের দিন ২৪ ঘণ্টার জন্য ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে। আর মোটরসাইকেল চলবে না ৭২ ঘণ্টা। তবে জরুরি সেবার যানবাহন এসব নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে।২০:২৬ ৭ ডিসেম্বর ২০২৫
বাজারে ভোজ্যতেলের দাম বাড়লো
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এ নতুন মূল্য সমন্বয় করা হয়েছে।১৯:৫৬ ৭ ডিসেম্বর ২০২৫
নির্বাচন কমিশনকে সহযোগিতা অব্যাহত রাখবে সরকার: প্রধান উপদেষ্টা
বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ এম এম নাসির উদ্দিন প্রধান উপদেষ্টাকে আগামী সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কেও অবহিত করেন। বৈঠকে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এবং নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। প্রধান উপদেষ্টা পক্ষ থেকে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া।১৯:২৭ ৭ ডিসেম্বর ২০২৫
আইনজীবী শিশির মনিরের বিরুদ্ধে মামলা
মামলার অভিযোগে বলা হয়েছে, বাংলাদেশের প্রায় ৯১ শতাংশ মানুষ মুসলিম এবং ইসলাম ধর্মের রীতিনীতি অত্যন্ত স্পর্শকাতর বিষয়। মুসলিম ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন আল্লাহ নিরাকার এবং রোজা পালন করেন আল্লাহর সন্তুষ্টির জন্য।১৯:০০ ৭ ডিসেম্বর ২০২৫
কারসাজি করে পেঁয়াজের দাম বাড়ানো হয়েছে: কৃষি উপদেষ্টা
তিনি আরও বলেন, সবজির দাম মোটামুটি সহনীয় রয়েছে এবং সময়ের সঙ্গে সঙ্গে আরও কমবে। তবে কৃষকদের ক্ষতিগ্রস্ত না হওয়ার বিষয়টি বিশেষভাবে খেয়াল রাখতে হবে।১৮:৩৫ ৭ ডিসেম্বর ২০২৫
এনসিপিসহ ৩ দলের নতুন রাজনৈতিক জোট
জোট গঠনের লক্ষ্য হলো জুলাইয়ের অভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত নির্মাণ। তিনটি রাজনৈতিক দল মিলে এই জোট গঠন করেছে- জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন, এবি পার্টি।১৮:১২ ৭ ডিসেম্বর ২০২৫
হাতীবান্ধায় মহাসড়ক অবরোধ করে ডিলার ও কৃষি কর্মকর্তার অপসারণ দাবি
কয়েক দিন ধরে সার না পেয়ে কৃষকরা হতাশ ছিলেন। বিক্রয়কেন্দ্রের পক্ষ থেকে ঘোষণা করা হয়, রোববার সকালে সিন্ধুর্না ইউনিয়নের চাষিদের নিকট সার বিক্রি করা হবে। এই প্রচারণায় সকাল থেকে উপজেলার সিন্ধুর্না ইউনিয়নের কৃষকেরা বিক্রয়কেন্দ্রে ভিড় জমান১৮:১২ ৭ ডিসেম্বর ২০২৫
অনির্দিষ্টকালের জন্য মোবাইল হ্যান্ডসেট বিক্রি বন্ধের ঘোষণা
রবিবার (৭ ডিসেম্বর) থেকে দোকান বন্ধের এই কর্মসূচি শুরু হয়েছে বলে সংগঠনটি জানিয়েছে। একইসঙ্গে দাবি আদায়ে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কার্যালয় ঘেরাও করার কর্মসূচিও রয়েছে।১৮:০৫ ৭ ডিসেম্বর ২০২৫
‘দুর্নীতি ও আইনশৃঙ্খলার লাগাম টেনে না ধরলে সব ভেস্তে যাবে’
তিনি বলেন, যারা বলে অন্য রাজনৈতিক দলগুলোকে দেখেছেন, এবার আমাদের দেখুন, তাদেরকে মানুষ ১৯৭১ সালে দেখেছে। কীভাবে তারা লক্ষ লক্ষ মানুষ হত্যা করেছে, মা-বোনের ইজ্জত লুন্ঠন করেছে১৭:৫৯ ৭ ডিসেম্বর ২০২৫
সাবেক রাষ্ট্রপতি হামিদের বিরুদ্ধে ‘২৪ কোটি টাকার’ অনুসন্ধানে দুদক
আবদুল হামিদ ও অন্যান্যের বিরুদ্ধে রাষ্ট্রপতি থাকাকালে ব্যক্তিগত সুখবিলাসের জন্য ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে নিকুঞ্জ-১ আবাসিক এলাকায় সাজসজ্জা এবং সৌন্দর্য বর্ধন প্রকল্প বাবদ রাষ্ট্রের ২৪ কোটি টাকা ক্ষতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে১৭:৩৬ ৭ ডিসেম্বর ২০২৫
ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু
প্রথম দিন রকি ট্রেডার্স নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠানের ৩০ টন পেঁয়াজ হিলি বন্দরে আসে। ভারতের মধ্যপ্রদেশসহ বিভিন্ন অঞ্চল থেকে এসব পেঁয়াজ আমদানি করা হয়েছে। প্রতি টন পেঁয়াজ ২৪৫ মার্কিন ডলার মূল্যে আমদানি করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।১৭:৩৪ ৭ ডিসেম্বর ২০২৫
সংসদ নির্বাচন ও গণভোটের সময় বাড়ছে এক ঘণ্টা
ডিসেম্বরের ৮ থেকে ১৫ তারিখের মধ্যে তফসিল ঘোষণা করা হবে। প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, দ্বিতীয় সপ্তাহে তফসিল হবে। দ্বিতীয় সপ্তাহের মধ্যেই আমরা করব ইনশাআল্লাহ। নির্বাচনের আগের রাতে ব্যালট যাবে১৭:২৯ ৭ ডিসেম্বর ২০২৫
জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব শওকত মাহমুদ আটক
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ও সিনিয়র সাংবাদিক এম আব্দুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে শওকত মাহমুদ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।১৭:১৫ ৭ ডিসেম্বর ২০২৫
জাতীয় স্মৃতিসৌধে ৯ দিন দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা
তিনি জানান, শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে স্মৃতিসৌধের প্রধান ফটকে এ সংক্রান্ত একটি নোটিশ টানিয়ে দেওয়া হয়েছে। নোটিশ অনুযায়ী, শনিবার থেকে পরবর্তী ৯ দিন- অর্থাৎ ৬ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত- সকল দর্শনার্থীর প্রবেশ সাময়িকভাবে বন্ধ থাকবে।১৬:৪৭ ৭ ডিসেম্বর ২০২৫
২০২৫ সালে সেরা পাঁচে সোহাগ ওয়াজিউল্লাহর গান
এ প্রসঙ্গে গীতিকবি সোহাগ ওয়াজিউল্লাহ নিউজবাংলাদেশকে বলেন, “এতো মানুষের ভালোবাসা পাওয়া সত্যিই আমার জন্য বড় প্রাপ্তি। আমি সবসময় সহজ ভাষায়, মানুষের গল্প নিয়ে গান লিখতে চেষ্টা করি। ‘আমার বন্ধুরও বন্ধু আছে’ গানটি মানুষ যে এতটা আপন করে নেবে, তা ভাবিনি। শ্রোতাদের প্রতি আমি কৃতজ্ঞ। এই ভালোবাসাই আমাকে পরের কাজের অনুপ্রেরণা দেয়।”১৬:২৪ ৭ ডিসেম্বর ২০২৫
চলতি সপ্তাহেই নির্বাচনের তফসিল: ইসি সানাউল্লাহ
ইসি সানাউল্লাহ জানান, চলতি সপ্তাহের মধ্যেই সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে। এ উপলক্ষে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ বিটিভির মাধ্যমে জাতির উদ্দেশে প্রচার করা হবে। এজন্য বিটিভিকে ভাষণ রেকর্ড করার অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হবে।১৬:১৩ ৭ ডিসেম্বর ২০২৫
























