নচিকেতা হাসপাতালে ভর্তি
গত কয়েকদিন ধরে তিনি অসুস্থ বোধ করছিলেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় নচিকেতা আসানসোলে নির্ধারিত একটি শো বাতিল করতে বাধ্য হন। রবিবার(৭ ডিসেম্বর) তার আরেকটি শো হওয়ার কথা ছিল- সেটিও বাতিল করা হয়েছে। চিকিৎসকদের পরামর্শে তার সব শো আপাতত স্থগিত রাখা হয়েছে।১৬:০০ ৭ ডিসেম্বর ২০২৫
৮ কুকুরছানা হত্যা মামলায় জামিন পেলেন নিশি
এর আগে গত বুধবার আদালত নিশির জামিন আবেদন নামঞ্জুর করে দুই বছরের শিশুসহ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন।১৫:৪৪ ৭ ডিসেম্বর ২০২৫
নোয়াখালীতে পারিবারিক কবরস্থানে বন্দুক-পাইপগান
উপজেলার জগদীশপুর গ্রামের মনু মিজির বাড়ির লোকজন তাদের বাড়ির পাশে পারিবারিক কবরস্থান পরিষ্কার করতে যায়। ওই সময় তারা একটি ভাঙ্গা কবরে বস্তাবন্দি ব্যাগ পড়ে থাকতে দেখে। তাৎক্ষণিক তারা লক্ষীপুরের চন্দ্রগঞ্জ থানার পুলিশ ও বেগমগঞ্জ থানার পুলিশকে বিষয়টি অবহিত করে১৫:২৮ ৭ ডিসেম্বর ২০২৫
গুমের সরাসরি নির্দেশ দিতেন শেখ হাসিনা: ট্রাইব্যুনালকে চিফ প্রসিকিউটর
প্রসিকিউশনের পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম অভিযোগ গঠনের আবেদন উপস্থাপন করেন। তিনি আবেদনে উল্লেখ করেন, এসব ঘটনার দায়ে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনের আওতায় বিচার প্রক্রিয়া শুরু করার মতো উপযুক্ত ভিত্তি রয়েছে বলে প্রসিকিউশন মনে করে।১৫:১৫ ৭ ডিসেম্বর ২০২৫
আমদানির ঘোষণায় খাতুনগঞ্জে ১৩০ টাকার পেঁয়াজ ৯০ টাকা
শনিবার যে পেঁয়াজ ১৩০ টাকায় বিক্রি হয়েছে আজকে সেটা ৯০ টাকায় বিক্রি হচ্ছে। নতুন মেহেরপুরি পেঁয়াজ এসেছে। এগুলে কেজিতে ৭৫-৮০ টাকায় বিক্রি করতে দেখা গেছে১৪:৫১ ৭ ডিসেম্বর ২০২৫
গোপালগঞ্জে জামায়াতে ইসলামী হিন্দু শাখার ৯ নেতাকর্মীর পদত্যাগ
গোপালগঞ্জের সাদুল্লাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে জামায়াতের হিন্দু শাখার নয়জন নেতা পারিবারিক ও সামাজিক কারণে পদত্যাগ করেছেন। পিড়ারবাড়ি বাজারে শনিবার সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।১৪:৪৬ ৭ ডিসেম্বর ২০২৫
স্কুলিং মডেল বাতিলে ৫ কলেজের শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ
শাহবাগ মোড়ে পাঁচ সরকারি কলেজের শিক্ষার্থীরা স্কুলিং মডেলভিত্তিক খসড়া অধ্যাদেশ বাতিলের দাবিতে বিক্ষোভ ও অবরোধ চলাচ্ছে। একই দিনে সাত কলেজের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রা ও অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে।১৪:১৪ ৭ ডিসেম্বর ২০২৫
শিক্ষাভবন মোড় অবরোধ ৭ কলেজ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধ
শিক্ষার্থীদের দাবি, দ্রুত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি করতে হবে। প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের খসড়া আইন শিক্ষা মন্ত্রণালয় প্রকাশ করলেও এখনো চূড়ান্ত অধ্যাদেশের কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। এতে পরিচয় সংকট, অ্যাকাডেমিক অনিশ্চয়তা এবং ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে বিপাকে পড়েছেন প্রায় দেড় লক্ষাধিক শিক্ষার্থী১৪:০২ ৭ ডিসেম্বর ২০২৫
ইউনেস্কোর ঐতিহ্যের তালিকায় বুনন শিল্প মনোনীত টাঙ্গাইল শাড়ি
ইউনেস্কোর `মানবতার অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের` তালিকায় অন্তর্ভুক্তির জন্য বাংলাদেশের ঐতিহ্যবাহী টাঙ্গাইল শাড়ি বয়ন শিল্প আনুষ্ঠানিকভাবে মনোনীত হয়েছে। এই মনোনয়ন দেশের বয়ন শিল্পকে বিশ্ব দরবারে তুলে ধরে এর সংরক্ষণ ও আন্তর্জাতিক পরিচিতি বাড়াতে সাহায্য করবে।১৩:৪৬ ৭ ডিসেম্বর ২০২৫
পশ্চিম তীর দখলের বিরুদ্ধে ইসরায়েলকে সতর্ক করল জার্মানি
জার্মানি পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করার পরিকল্পনার বিরুদ্ধে সতর্কবার্তা দিয়েছে। চ্যান্সেলর মের্জ ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথ খোলা রাখার এবং গাজায় মানবিক সহায়তা বাড়ানোর আহ্বান জানিয়েছেন।১৩:১৪ ৭ ডিসেম্বর ২০২৫
নরসিংদীর স্পিনিং মিলে ভয়াবহ আগুন, ১৩ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি
তুলার গোডাউনে আগুন লেগে দুইটি গোডাউন পুড়ে কোটি কোটি টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে; ১৩ ঘণ্টা পরও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।১৩:০৫ ৭ ডিসেম্বর ২০২৫
টুর্নামেন্টে ভালো খেলার জন্য দোয়া চাইলেন তাসকিন
পেসার তাসকিন আহমেদ শারজাহ ওয়ারিয়র্সে এখনও অভিষেক পাননি। তিনি দেশের জন্য ভালো পারফরম্যান্সের লক্ষ্য নিয়ে ভক্তদের দোয়া চেয়েছেন।১২:৫০ ৭ ডিসেম্বর ২০২৫
‘ধর্মের নামে দেশে বিভাজনের পথ সৃষ্টি করতে চায় একটি গোষ্ঠী’
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ধর্মকে ব্যবহার করে রাষ্ট্রে বিভাজনের কোনো সুযোগ নেই। তিনি ‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচিতে দেশ, তরুণ প্রজন্ম ও ছাত্রদলের ভূমিকা নিয়ে বিস্তারিত মন্তব্য করেছেন।১২:২৯ ৭ ডিসেম্বর ২০২৫
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ১১৪ জনের মরদেহ উত্তোলন শুরু
রায়েরবাজার কবরস্থানে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে নিহত অজ্ঞাতনামা ১১৪ শহীদের মরদেহ উত্তোলন শুরু করেছে সিআইডি। মরদেহ শনাক্ত, ডিএনএ নমুনা সংগ্রহ ও পুনঃদাফনের কাজ আন্তর্জাতিক প্রোটকল অনুযায়ী পরিচালিত হবে।১১:৪৫ ৭ ডিসেম্বর ২০২৫
এনইআইআর বিরোধে মোবাইল ব্যবসায়ীদের অনির্দিষ্টকালীন ধর্মঘট
সারা দেশে মোবাইল ফোনের দোকান বন্ধ রেখে ব্যবসায়ীরা অনির্দিষ্টকালীন ধর্মঘট শুরু করেছেন। রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি কার্যালয় ঘেরাওসহ দাবি আদায়ের কর্মসূচি চলছে।১১:১৭ ৭ ডিসেম্বর ২০২৫
মেসির জাদুতে ইন্টার মায়ামি প্রথমবার এমএলএস কাপ চ্যাম্পিয়ন
লিওনেল মেসির দুটি অ্যাসিস্টে ইন্টার মায়ামি ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসকে ৩-১ গোলে হারিয়ে ইতিহাসে প্রথমবার এমএলএস কাপ জিতেছে। সার্জিও বুস্কেটস ও জর্দি আলবার শেষ ম্যাচ স্মরণীয় হয়ে গেল ট্রফি হাতে বিদায়ের মাধ্যমে।১১:০২ ৭ ডিসেম্বর ২০২৫
ইন্দোনেশিয়ায় বন্যা-ভূমিধস: মৃত ৯১৬, নিখোঁজ ২৭৪
সুমাত্রা ও আচেহ প্রদেশে ঘূর্ণিঝড় ও ভারী বর্ষণের কারণে বন্যা ও ভূমিধসে অন্তত ৯১৬ জনের মৃত্যু এবং ২৭৪ জন নিখোঁজ। ক্ষতিগ্রস্ত এলাকায় খাবার, পানি ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের তীব্র সংকট দেখা দিয়েছে।১০:২৪ ৭ ডিসেম্বর ২০২৫
৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল আলাস্কা
যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের ইয়াকুতাত ও কানাডার ইউকন সীমান্তবর্তী এলাকায় শনিবার (৬ ডিসেম্বর) রাতে রিখটার স্কেলে ৭.০ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। আপাতত তাত্ক্ষণিক সুনামি সতর্কতা নেই, তবে কয়েকটি আফটারশক অনুভূত হয়েছে এবং স্থানীয়রা ঘর কেঁপে ওঠার ও সামান্য ক্ষতির কথা জানিয়েছেন।০৯:৪১ ৭ ডিসেম্বর ২০২৫
মৈত্রী দিবসে জনগণকেন্দ্রিক সহযোগিতার বার্তা ভারতের
ঢাকায় মৈত্রী দিবস ২০২৫ উদযাপনে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, জনগণকে কেন্দ্র করে সমতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে যাবে। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধভিত্তিক পরিবেশনা, নৃত্য ও ব্যান্ড সংগীতে দুই দেশের সাংস্কৃতিক বন্ধন তুলে ধরা হয়।০৯:১০ ৭ ডিসেম্বর ২০২৫
গোয়ার নাইটক্লাবে অগ্নিকাণ্ডে ২৩ জনের মৃত্যু
উত্তর গোয়ার আরপোরা এলাকার ‘বার্চ বাই রোমিও লেন’ নামের একটি জনপ্রিয় নাইটক্লাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত ঘটনাস্থল পরিদর্শন করে তদন্তের নির্দেশ দিয়েছেন এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন।০৮:৪৩ ৭ ডিসেম্বর ২০২৫
জুলাই আন্দোলনে শহীদ ১১৪ জনের পরিচয় শনাক্তে মরদেহ উত্তোলন রবিবার
গত ৪ আগস্ট ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পুলিশি আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ উত্তোলনের নির্দেশ দেন। পুলিশের পক্ষ থেকে আদালতে আবেদনটি করেন মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মাহিদুল ইসলাম২০:২৯ ৬ ডিসেম্বর ২০২৫
আপনারা আসলে আমরা বুকে জড়িয়ে কবুল বলবো: জামায়াত আমির
ফ্যাসিস্টরা দেশ থেকে পালালেও ফ্যাসিজমের কালো ছায়া এখনো কাটেনি। একদল অপকর্ম করে পালিয়েছে, আরেকদল সেই অপকর্মের দায় কাঁধে তুলে নিয়েছে। কেউ চাঁদাবাজি করে জনগণের ক্ষোভের কারণ হয়েছেন, আবার কেউ আরও বেশি শক্তি নিয়ে একই কাজ করছেন১৯:২৯ ৬ ডিসেম্বর ২০২৫
গাজীপুরে ইঞ্জিন বিকল, ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ
কাওরাইদ স্টেশন ছাড়া মাত্রই ট্রেনের ইঞ্জিনে বিকট শব্দ হয়। এরপরই ট্রেনের গতি কমে গিয়ে ইঞ্জিনে থাকা মবিল ছড়িয়ে ছিটিয়ে ট্রেনের যাত্রীদের গায়ে পড়তে থাকে১৯:০৯ ৬ ডিসেম্বর ২০২৫
সুন্দরগঞ্জে কৃষকের ৫৫ শতক জমির ধান কেটে নিল প্রতিপক্ষ
ভুক্তভোগী সুজা মিয়া সুন্দরগঞ্জ পৌরশহরের কলেজপাড়া এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে। তিনি পৈত্রিকসূত্রে পাওয়া উত্তর ধুমাইটারী গ্রামের এই জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন১৯:০৬ ৬ ডিসেম্বর ২০২৫
























