News Bangladesh

পোস্টাল ভোট: নিবন্ধন তফসিলের দিন থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটারগণ নির্বাচনী তফসিল ঘোষণার তারিখ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত পোস্টাল ভোট বিডি অ্যাপ এর মাধ্যমে নিবন্ধন করতে পারবেন

১৭:৩৮ ৬ ডিসেম্বর ২০২৫

বিশ্বের সবচেয়ে লম্বা মানুষ নেদারল্যান্ডসের, বাংলাদেশের মাঝারি

বাংলাদেশ, নেপাল, ইয়েমেন, কম্বোডিয়া, ফিলিপাইন, লাইবেরিয়া, মৌরিতানিয়া, মোজাম্বিক ও মাদাগাস্কারের পুরুষদের গড় উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চির তালিকায় বাংলাদেশের নাম রয়েছে। বাংলাদেশ ও নেপালে নারীদের গড় উচ্চতা ৫ ফুট

১৭:৩৫ ৬ ডিসেম্বর ২০২৫

ঢাবির ‘ব্যবসায় শিক্ষা’ ইউনিটে পরীক্ষা অনুষ্ঠিত

এই ইউনিটের মোট আসনের মধ্যে ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য ৯৩০টি, বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য ৯৫টি এবং মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য ২৫টি আসন বরাদ্দ রয়েছে

১৭:২৩ ৬ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার সুস্থতার বিষয়ে মেডিকেল বোর্ড আশাবাদী: ডা. জাহিদ

ডা. জাহিদ বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থাই বলে দিবে কখন তাকে বিদেশে নেয়া হবে। খালেদা জিয়াকে বিদেশে নেয়ার ক্ষেত্রে সর্বোচ্চ পর্যায়ের সুচিকিৎসা, এবং নিরাপত্তাকে প্রাধান্য দেয়া হচ্ছে। মেডিকেল বোর্ডের সদস্যরা শারীরিক ওপর গুরুত্ব দিচ্ছেন। চিকিৎসকসহ সবাই তার সুস্থতা চায়

১৭:০১ ৬ ডিসেম্বর ২০২৫

হাসিনার ভারতে অবস্থানের বিষয়টি তার ব্যক্তিগত সিদ্ধান্ত: জয়শঙ্কর 

গত মাসে ঢাকার বিশেষ আন্তর্জাতিক অপরাধ আদালত শিক্ষার্থী-জনতার আন্দোলনে সরকারি দমন-পীড়নের অভিযোগে ৭৮ বছর বয়সী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করেছে। তার অনুপস্থিতিতেই আদালত এই রায় ঘোষণা করেছে

১৬:৪৮ ৬ ডিসেম্বর ২০২৫

‘যাদের হেরে যাওয়ার সম্ভাবনা তারা ভোটকেন্দ্রে গণ্ডগোল করতে পারে’

সামনে আমাদের অত্যন্ত বড় টেস্ট (পরীক্ষা) আছে, সেটা হলো নির্বাচন। একটা আদর্শ নির্বাচন হতে হবে, যেটাতে কারও কোনও অভিযোগ থাকবে না। সেক্ষেত্রে আইনশৃঙ্খলা খুব গুরুত্বপূর্ণ। আমাদের প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করতে হবে। এজন্য সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে

১৫:২৭ ৬ ডিসেম্বর ২০২৫

বাংলাদেশিসহ ৬০ জনকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাজ্য

যদি আপনি এই দেশে অবৈধভাবে কাজ করেন, তবে আপনাকে গ্রেপ্তার করা হবে এবং অপসারণ করা হবে। ডেলিভারি সেক্টরে অবৈধ কাজ বন্ধ করতে আমরা আরও আইন কঠোর করছি, যাতে এই অপরাধমূলক কার্যকলাপের মূলোৎপাটন করা যায়

১৫:২২ ৬ ডিসেম্বর ২০২৫

আইজিপি বাহারুলের বরখাস্ত চেয়ে প্রধান উপদেষ্টার কাছে আবেদন

সম্প্রতি জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের দাখিলকৃত রিপোর্টে বর্তমান বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শক মো. বাহারুল আলমের নাম উত্থাপিত হওয়ায় দেশের ন্যায়বিচার, জনআস্থা এবং বিচার প্রতিষ্ঠার প্রশ্ন নতুন করে আলোচনায় উঠে এসেছে

১৫:০৬ ৬ ডিসেম্বর ২০২৫

পাকিস্তানি সেনাদের হামলায় আফগানিস্তানে নিহত ৪

গত অক্টোবর থেকেই টানটান উত্তেজনা বিরাজ করছে পাক-আফগান সীমান্তে। ওই মাসে ভয়াবহ সংঘর্ষে ২০০ -এর বেশি মানুষের মৃত্যু হয়। পরে কাতার ও তুরস্কের মধ্যস্থতায় সংকট থামলেও উত্তেজনা আবার বাড়তে থাকে।

১৫:০৪ ৬ ডিসেম্বর ২০২৫

ভুট্টা চাষে সফল কাপ্তাইয়ের জয়নাল আবেদীন

গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে কৃষক জয়নাল আবেদীন জানান, চলতি বোরো মৌসুমে উপজেলা কৃষি বিভাগ থেকে ভুট্টার বীজ ও সার সংগ্রহ করেন তিনি। কৃষি কর্মকর্তাদের নিয়মিত পরামর্শেই চাষাবাদের সব ধাপ সম্পন্ন করেন।

১৪:৩৯ ৬ ডিসেম্বর ২০২৫

যেসব ৫ খাবার অজান্তেই কিডনির ক্ষতি করে

কিডনির প্রতি অবহেলা বিপদকে নীরবে ডেকে আনে। ধীরে ধীরে বাড়তে পারে ক্রনিক কিডনি ডিজিজসহ নানা জটিলতা। তাই আগেভাগেই সচেতন হওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।

১৪:১৫ ৬ ডিসেম্বর ২০২৫

মেডিকেল বোর্ডের ‘সবুজ সংকেত’ মিললেই ঢাকায় আসবে এয়ার অ্যাম্বুলেন্স

জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স আনা নিয়ে প্রশ্ন করলে তিনি জানান, ‘এটা বিএনপির পক্ষ থেকে নয়; কাতার কর্তৃপক্ষই জার্মানি থেকে অত্যাধুনিক একটি এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছে।’

১৩:৫৩ ৬ ডিসেম্বর ২০২৫

নির্বাচনকে সামনে রেখে মঞ্জু-আনিসুলের নেতৃত্বে আসছে নতুন জোট

গুলশান ১ নম্বরে ইমানুয়েলস পার্টি সেন্টারে সংবাদ সম্মেলন করে জোটের আত্মপ্রকাশ ঘটবে। এতে বক্তব্য দেবেন জাতীয় পার্টির চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুসহ জোটভুক্ত বিভিন্ন রাজনৈতিক দলের প্রধানরা

১৩:৫২ ৬ ডিসেম্বর ২০২৫

গাইবান্ধায় ছাত্রলীগ কর্মীর অস্ত্রের আঘাতে জামায়াত নেতা আহত

রাতের বাজার শেষ করে বাড়ি ফেরার পথে গোয়ালপাড়া এলাকায় পৌঁছালে হাসান মিয়া হঠাৎ চাইনিজ কুড়াল হাতে আপেল মাহমুদের ওপর হামলা চালান। একপর্যায়ে বাম হাতে কুড়ালের আঘাত লাগলে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন

১৩:৪৭ ৬ ডিসেম্বর ২০২৫

টঙ্গীতে ছিনতাইকারির ছুরিকাঘাতে বিদ্যুৎ কর্মকর্তার মৃত্যু

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সিদ্দিকুর রহমান ঢাকার কেরানীগঞ্জে বিদ্যুৎ বিভাগে কর্মরত ছিলেন। সকালে অফিসে যোগ দিতে বাসা থেকে বের হয়ে বিআরটি উড়ালসড়কে বাসের জন্য অপেক্ষা করছিলেন তিনি। এ সময় কয়েকজন ছিনতাইকারী তার কাছ থেকে টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তিনি বাধা দিলে ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

১৩:২৪ ৬ ডিসেম্বর ২০২৫

 এনআরবিসি ব্যাংকে চাকরি

প্রতিষ্ঠানটি ‘হেড অব সিএডি’ পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ২০ ডিসেম্বর। 

১৩:০০ ৬ ডিসেম্বর ২০২৫

দুই দিনে পিয়াজের দাম বেড়েছে ৩৫ টাকা, ক্রেতারা বিপাকে

কৃষি উপদেষ্টা জানান, পিয়াজের পর্যাপ্ত মজুত আছে এবং নতুন পিয়াজও শিগগিরই বাজারে আসবে। সরকারের স্বার্থে আমদানির অনুমতি দেওয়া হচ্ছে না। তবে মজুতদাররা এই সুযোগে দাম বাড়াচ্ছেন বলে অভিযোগ করছেন ব্যবসায়ীরা।

১২:৩৯ ৬ ডিসেম্বর ২০২৫

ফিফা শান্তি পুরস্কার পেলেন ডোনাল্ড ট্রাম্প 

 ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো অনুষ্ঠানে বলেন, “পৃথিবী যখন নানা অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে, তখন মানুষকে আরও কাছে টেনে আনতে যারা কাজ করছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানানো গুরুত্বপূর্ণ।”

১১:৫০ ৬ ডিসেম্বর ২০২৫

প্রবাসী ভোটের জন্য নিবন্ধন ছাড়াল ১ লাখ ৯৩ হাজার

এবারই প্রথমবার আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট নেওয়া হচ্ছে। এতে প্রবাসী, আইনি হেফাজতে থাকা ব্যক্তি এবং ভোটের দায়িত্বে নিয়োজিতরা অংশ নিতে পারবেন। নিবন্ধন চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত।

১১:১৯ ৬ ডিসেম্বর ২০২৫

হলিউডের ওয়ার্নার ব্রাদার্সকে কিনে নিল নেটফ্লিক্স

দীর্ঘদিন ধরে ওয়ার্নার ব্রাদার্সের ব্যানারে তৈরি হয়েছে ‘হ্যারি পটার’ ও ‘গেম অফ থ্রোনস’-এর মতো জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজ। নেটফ্লিক্সের হাতে গেলে বৈশ্বিক বাজারে কনটেন্ট সম্প্রসারণে নতুন সুযোগ তৈরি হবে।

১০:৪৭ ৬ ডিসেম্বর ২০২৫

আরও পেছালো খালেদা জিয়ার লন্ডনযাত্রা

বিএনপির একজন চিকিৎসক জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা গত কয়েকদিন ধরেই একই রকম রয়েছে। এয়ার অ্যাম্বুলেন্স দেরিতে আসার পাশাপাশি তার স্বাস্থ্য ফ্লাই করার জন্য উপযোগী কি না, সেটিও গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে।

১০:২৬ ৬ ডিসেম্বর ২০২৫

ইলন মাস্কের এক্সকে ১৪০ মিলিয়ন ডলার জরিমানা

এদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এক্স -এ মন্তব্য করে বলেন, ইইউ অযথা মার্কিন কোম্পানিগুলোকে লক্ষ্য করছে এবং মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে। তবে ইউরোপীয় কমিশন বলছে, আইনের লক্ষ্য কোনো দেশ নয়-লক্ষ্য ডিজিটাল নিরাপত্তা ও স্বচ্ছতা।

১০:১০ ৬ ডিসেম্বর ২০২৫

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে ফের গোলাগুলি

এর দুইদিন আগে সৌদি আরবে শান্তি আলোচনায় বসেছিল ইসলামাবাদ ও কাবুল। যদিও কোনো অগ্রগতি হয়নি, তবুও যুদ্ধবিরতি বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছিল দুই দেশ। কিন্তু আলোচনার অল্প সময়ের মধ্যেই ফের সংঘর্ষে জড়ালো তারা।

০৯:৩০ ৬ ডিসেম্বর ২০২৫

আগারগাঁওয়ে গ্যাস লিকেজে বিস্ফোরণ, একই পরিবারের ৬ জন দগ্ধ

দগ্ধদের ঢাকা মেডিকেলে নিয়ে আসা আফরান মিয়া জানান, তার শ্বশুর জলিল মিয়ার পরিবার আগারগাঁওয়ের পাকা মার্কেটের পাশে একটি বাসায় থাকেন। ভোর সাড়ে ৪টার দিকে ঘুমন্ত অবস্থায় হঠাৎ গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। এতে পরিবারের ছয়জনই দগ্ধ হন। পরে সকাল পৌনে ৮টার দিকে তাদের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

০৯:১০ ৬ ডিসেম্বর ২০২৫