নির্বাচন স্থগিত চাওয়া রিট খারিজ করল হাইকোর্ট
হাইকোর্ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে করা রিট আবেদনটি ‘উত্থাপিত হয়নি’ মর্মে খারিজ করেছে। আদালত বলেছে, নির্বাচনমুখী পরিবেশে এ ধরনের রিট গ্রহণযোগ্য নয়, ফলে রিটকারী পক্ষ নিজেই নট প্রেস হিসেবে আবেদন প্রত্যাহার করে নেয়।১৭:৪৫ ৮ ডিসেম্বর ২০২৫
পুলিশের ঊর্ধ্বতন ২২ কর্মকর্তাকে বদলি
নির্বাচনের প্রস্তুতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘নির্বাচনের জন্য সার্বিক প্রস্তুতি চলমান। উৎসবমুখর, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোটের প্রেক্ষাপটে সব ধরনের পূর্ব প্রস্তুতিই এগোচ্ছে১৭:৩২ ৮ ডিসেম্বর ২০২৫
জামায়াতকে গণতান্ত্রের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান এনসিপির
৫ আগস্ট পরবর্তী নতুন রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তে তারা পুরনো সহিংস ও আধিপত্যবাদী রাজনীতির পথে ‘নতুন খেলোয়াড়’ হিসেবে আবির্ভূত হতে চাচ্ছে। যা দেশের জন্য অশুভ সংকেত১৭:২১ ৮ ডিসেম্বর ২০২৫
১০ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে নাসির উদ্দিন কমিশন
রাষ্ট্রপতির সঙ্গে ১০ ডিসেম্বর নির্বাচন কমিশনের সাক্ষাতের পর দু’এক দিনের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে। ইসি ইতোমধ্যে তফসিল রেকর্ডিং প্রস্তুতির জন্য বিটিভিকে চিঠি দিয়েছে এবং নিরাপত্তা, প্রচারণা ও মক ভোটিংসহ সব দিকেই প্রস্তুতি জোরদার করেছে।১৬:৫৮ ৮ ডিসেম্বর ২০২৫
আপাতত লন্ডন যাচ্ছেন না খালেদা জিয়া
খালেদা জিয়াকে লন্ডনে নিতে নির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্সের মঙ্গলবারের স্লট অপারেটর সংস্থা শেষ মুহূর্তে বাতিল করেছে। মেডিকেল বোর্ডের মূল্যায়ন অনুযায়ী তিনি দীর্ঘ বিমান ভ্রমণের উপযোগী নন, ফলে তার বিদেশ যাত্রা আপাতত স্থগিত হয়েছে।১৬:১২ ৮ ডিসেম্বর ২০২৫
যৌন হয়রানির অভিযোগে ঢাবি অধ্যাপক এরশাদ হালিম সাময়িক বরখাস্ত
সিন্ডিকেট সভায় অভিযোগের ওপর ফ্রেমকৃত চার্জ তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মনিরুজ্জামান, সহকারী প্রক্টর ড. এনামুল হক সজীব, অভিযুক্ত ব্যক্তির এক প্রতিনিধি।১৪:৫৯ ৮ ডিসেম্বর ২০২৫
বাবরি মসজিদ নির্মাণ: ১১ দানবাক্সভর্তি টাকা, চলছে গণনা
হুমায়ুন কবীর জানিয়েছেন, মসজিদ নির্মাণে মোট প্রায় ৩০০ কোটি টাকা প্রয়োজন হবে। এর মধ্যে এরই মধ্যে অনলাইনে প্রায় ৯৩ লাখ টাকা এবং নগদ অর্থে ১১টি ট্রাংকভর্তি অর্থ জমা পড়েছে১৪:৪৮ ৮ ডিসেম্বর ২০২৫
নির্বাচনের প্রস্তুতি খুব ভালো: স্বরাষ্ট্র উপদেষ্টা
তিনি বলেন, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নির্বাচনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশিক্ষণ নিচ্ছেন, যা জানুয়ারির মধ্যেই শেষ হবে।১৪:৩৭ ৮ ডিসেম্বর ২০২৫
ভোট কেন্দ্রের নিরাপত্তায় বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন চায় জামায়াত
প্রবাসী ভোটিং পদ্ধতি সহজ করার বিষয়ে বলেছি। ভোট কেন্দ্রে সিসিটিভি ফুটেজ স্থাপনের বিষয়ে জোর দিয়েছি। এখনি সিরিয়াস না হলে তফসিল ঘোষণার পর ইসির অবস্থান কি হবে তা স্পষ্টভাবে জানতে এসেছি১৪:৩৫ ৮ ডিসেম্বর ২০২৫
আমদানির খবরে কমলো পেঁয়াজের দাম
পেঁয়াজ কিনতে আসা ক্রেতা মাজহারুল ইসলাম মানিক বলেন, `দুই দিন আগেও মুড়ি কাটা পেঁয়াজ ১১০ টাকা কেজি দরে কিনতে হয়েছে। আজ একই পেঁয়াজ ৭০ টাকায় পাওয়া যাচ্ছে। ভারত থেকে আমদানি হওয়ায় দাম কমে সাধারণ ক্রেতারা স্বস্তি পেয়েছে।` তিনি বাজার মনিটরিং আরও জোরদারের আহ্বান জানান১৪:১৪ ৮ ডিসেম্বর ২০২৫
একটি দল বলছে ‘এই মার্কায়’ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে: সালাউদ্দিন
আমরা ধর্মের ট্যাবলেট বিক্রি করতে চাই না। আমরা চাই জনগণের কল্যাণের জন্য সুষ্ঠু পরিকল্পনা কী আছে তা মানুষের কাছে পৌঁছে দিতে। জনগণকে সহজ ভাষায় বিএনপির পরিকল্পনা সম্পর্কে জানাতে হবে১৪:১০ ৮ ডিসেম্বর ২০২৫
মোহাম্মদপুরে বাসা থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আব্দুল্লাহ আল মামুন।১৩:৫৪ ৮ ডিসেম্বর ২০২৫
নোয়াখালীতে যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা
সোমবার ভোর ৬টার দিকে বলি তার বড় বোন শাহনাজ আক্তার টুম্পার অসুস্থ মেয়েকে দেখতে তাদের বাড়িতে যায়। সেখান থেকে সকাল সাড়ে ৭টার দিকে পুনরায় নিজের বাড়ি ফেরার পথে উপজেলার১৩:৫৪ ৮ ডিসেম্বর ২০২৫
আনিসুল-মঞ্জুর নেতৃত্বে নতুন রাজনৈতিক জোট এনডিএফ
জনতা পার্টি বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় পার্টি, তৃণমূল বিএনপি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম), বাংলাদেশ মুসলিম লীগ, জাতীয় ইসলামিক মহাজোট, জাতীয় সংস্কার জোট, বাংলাদেশ লেবার পার্টি, জাতীয় স্বাধীনতা পার্টি, বাংলাদেশ মানবাধিকার পার্টি, বাংলাদেশ সর্বজনীন দল১৩:৪২ ৮ ডিসেম্বর ২০২৫
‘বেগম রোকেয়া পদক ২০২৫’ পাচ্ছেন চার বিশিষ্ট নারী
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সভাপতিত্ব করবেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।১৩:৪০ ৮ ডিসেম্বর ২০২৫
নিঃশর্ত ক্ষমা চেয়ে অব্যাহতি পেলেন ফজলুর রহমান
গত ৩০ নভেম্বর ট্রাইব্যুনাল তাকে সশরীরে হাজির হয়ে অভিযোগের ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেন এবং সকল অ্যাকাডেমিক সনদ ও আইনজীবী হিসেবে বাংলাদেশ বার কাউন্সিল প্রদত্ত সনদ সঙ্গে নিয়ে আসতে বলা হয়।১৩:১৩ ৮ ডিসেম্বর ২০২৫
আজ ভালুকা মুক্ত দিবস
জানা যায়, ১৯৭১সনে বাংলাদেশকে স্বাধীন করার লক্ষ্যে ১৭ই এপ্রিল বৃটিশ ভারত সেনাবাহিনীর (অব.) সুবেদার আফসার উদ্দিন ১টি মাত্র রাইফেল ও ৮জন সদস্য নিয়ে মল্লিকবাড়ী বাজারে গোপনে মুক্তিবাহিনী দল গঠন করেন। কয়েকদিনের মধ্যেই তারা ভালুকা থানা দখল করে ১৫/১৬টি রাইফেল ও একটি এল এম জি এবং কিছু গোলাবারুদ সংগ্রহ করে। এর কয়েকদিনের মাথায় কাউরাইদ থেকে ক্ষীরু নদী দিয়ে ভালুকা থানায় আসার পথে পনাশাইল নামক স্থানে পাক বাহিনীর অস্ত্র ও গোলাবারুদ সহ একটি নৌকা মুক্তিযোদ্ধারা আটক করে প্রচুর অস্ত্রসস্ত্র উদ্ধার করে। পরে ভারতের মেঘালয় হতে প্রশিক্ষণসহ প্রচুর অস্ত্র ও গোলাবারুদ নিয়ে আসার পর এটি একটি শক্তিশালী বাহিনীতে পরিনত হয়। কিছুদিনের মধ্যেই ৮ সদস্যের দলটি সারে চার হাজারে উন্নীত হয়ে এফ জে ১১নং সেক্টরের ময়মনসিংহ সদর দক্ষিন ও ঢাকা সদর উত্তর সাব সেক্টর অধিনায়ক মেজর আফসার ব্যাটেলিয়ন নামে পরিচিত লাভ করে।১২:৫০ ৮ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স ঢাকা পৌঁছাবে মঙ্গলবার
বেবিচকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ফ্লাইটটি সকাল ৮টায় অবতরণ করার অনুমতি দেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী সেই দিন রাত ৯টায় ঢাকা ত্যাগ করবে। তবে খালেদা জিয়ার মেডিকেল টিমের মূল্যায়ন ও প্রস্তুতির ওপর ভিত্তি করে সময়সূচি পরিবর্তিত হতে পারে।১২:২৮ ৮ ডিসেম্বর ২০২৫
ভারত থেকে দেড় হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, দেশে পেঁয়াজের উৎপাদন বাড়ছে- ২০২২-২৩ অর্থবছর: ৩৪ লাখ ১৭ হাজার টন, ২০২৩-২৪ অর্থবছর: ৩৭ লাখ ৯০ হাজার টন, ২০২৪-২৫ অর্থবছর: ৪২ লাখ ৫০ হাজার টন, ২০২৫-২৬ অর্থবছর (চলতি বছর): ৪২ লাখ ৬৪ হাজার টন।১২:০২ ৮ ডিসেম্বর ২০২৫
সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৭ জন ট্রাইব্যুনালে
সোমবার (৮ ডিসেম্বর) সকাল পৌনে ১০টার দিকে কেরানীগঞ্জ, কাশিমপুরসহ বিভিন্ন কারাগার থেকে কড়া নিরাপত্তায় ট্রাইব্যুনালে আনা হয়। পুলিশ প্রিজনভ্যান থেকে একে একে হাজতখানায় নিয়ে আসেন।১১:৪০ ৮ ডিসেম্বর ২০২৫
আরও স্মার্ট ও নির্ভুল হলো গুগল ক্রোমে অটোফিল সুবিধা
গুগলের একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ক্রোমে সাইন-ইন থাকলে নাম, ই-মেইল ঠিকানা, বাড়ি ও কর্মস্থলের ঠিকানা—এসব তথ্য ডেস্কটপ, অ্যান্ড্রয়েড এবং আইওএস সব প্ল্যাটফর্মেই স্বয়ংক্রিয়ভাবে অটোফিলের মাধ্যমে পূরণ হবে। ফলে বারবার ব্যক্তিগত তথ্য লিখার ঝামেলা কমবে।১১:১৬ ৮ ডিসেম্বর ২০২৫
পাকিস্তানের হামলায় ২৩ আফগান সেনা নিহত
এর পর পাকিস্তান সেনাবাহিনী পাল্টা জবাব দেয়। প্রথমে হালকা অস্ত্র ব্যবহৃত হলেও পরিস্থিতি উত্তপ্ত হয়ে প্রায় ৪৫ মিনিট ধরে দুই পক্ষের মধ্যে গোলাগুলি চলে।১০:৫০ ৮ ডিসেম্বর ২০২৫
জলপাইয়ের সঙ্গে মিশে গেছে বুবলীর সৌন্দর্য
সম্প্রতি বুবলী ফেসবুকে শেয়ার করেছেন জলপাই বাগানে তোলা একগুচ্ছ ছবি। পেস্ট রঙের পোশাক, খোলা চুল আর হাসিমাখা মুখে তার উপস্থিতি যেন প্রকৃতির১০:২৩ ৮ ডিসেম্বর ২০২৫
কনকনে ঠান্ডায় কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে
ভোর থেকে সকাল ৮টা পর্যন্ত সড়কপথ, মাঠ-ঘাট সবই কুয়াশার সাদা চাদরে ঢাকা ছিল। সারাবছরের তুলনায় শীত এখন বেশি অনুভূত হচ্ছে। সপ্তাহজুড়ে তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রির মধ্যে উঠানামা করছে। সকালে সূর্য ওঠার পর কিছুটা স্বস্তি মিললেও বিকেল থেকেই আবার বাড়ছে শীতের তীব্রতা।০৯:৫১ ৮ ডিসেম্বর ২০২৫
























