২০২৬ বিশ্বকাপে প্রতিটি হাফে বাধ্যতামূলক ৩ মিনিটের ‘হাইড্রেশন ব্রেক’
২০২৫ সালের ফিফা ক্লাব বিশ্বকাপে গরম ও উচ্চ আর্দ্রতায় কয়েকটি ম্যাচে খেলোয়াড়রা সমস্যায় পড়েছিলেন। গরম, আর্দ্রতা ও অতিরিক্ত ক্লান্তি মোকাবিলায় ঝুঁকি কমাতে ফিফা এই নতুন বিরতি বাধ্যতামূলক করেছে।০৯:৫৫ ৯ ডিসেম্বর ২০২৫
বায়ুদূষণে বিশ্বে দ্বিতীয় অবস্থানে ঢাকা, বাতাসের মান ‘খুব অস্বাস্থ্যকর’
একিউআই তালিকায় স্কোর ২৬২ নিয়ে প্রথম স্থানে রয়েছে ভারতের কলকাতা। ২৩৯ স্কোর নিয়ে তৃতীয় স্থানে মিশরের কায়রো এবং ২৩২ স্কোর নিয়ে চতুর্থ স্থানে ভারতীয় রাজধানী দিল্লি রয়েছে।০৯:৪২ ৯ ডিসেম্বর ২০২৫
বেগম রোকেয়া নারী সমাজকে আলোয় এনেছেন: প্রধান উপদেষ্টা
ড. ইউনূস বলেন, প্রতি বছরের মতো এবারও ৯ ডিসেম্বর বেগম রোকেয়ার স্মরণে দিবসটি উদযাপিত হচ্ছে জেনে তিনি আনন্দিত। নারী শিক্ষার অগ্রদূত হিসেবে এই মহীয়সী নারীর অবদান জাতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে বলে মন্তব্য করেন তিনি।০৯:২২ ৯ ডিসেম্বর ২০২৫
তেঁতুলিয়ায় টানা চার দিন সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি
শীত বাড়ায় বাড়ছে দুর্ভোগও। সবচেয়ে বেশি কষ্টে পড়েছেন দিনমজুর, শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষ। অনেকে রাস্তাঘাটে, বাড়ির সামনে বা চা-স্টলের পাশে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।০৯:০১ ৯ ডিসেম্বর ২০২৫
বেগম রোকেয়া ছিলেন নারী জাগরণের আলোক দিশারি: তারেক রহমান
তারেক রহমান বলেন, বেগম রোকেয়া উপলব্ধি করেছিলেন যে সমাজে নারীর পিছিয়ে পড়ার মূল কারণ শিক্ষা থেকে বঞ্চিত হওয়া। তাই নারীর আত্মমর্যাদা ও ব্যক্তিত্ব বিকাশের প্রধান হাতিয়ার হিসেবে তিনি শিক্ষাকে গুরুত্ব দেন। বিশেষ করে মুসলিম নারী সমাজকে শিক্ষার আলোয় আলোকিত করতে তিনি প্রথম দিককার সাহসী পদক্ষেপ নেন।০৮:৩৯ ৯ ডিসেম্বর ২০২৫
জাপানে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
ভূমিকম্পের পরপরই দেশটির উপকূলীয় অঞ্চলে সুনামি সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। ইতোমধ্যে কিছু উপকূলে উচ্চমাত্রার ঢেউ আছড়ে পড়তে শুরু করেছে বলে জানিয়েছে জাপানের আবহাওয়া দপ্তর। প্রশান্ত মহাসাগরীয় উপকূলে সর্বোচ্চ তিন মিটার (১০ ফুট) উচ্চতার সুনামি আঘাত হানতে পারে বলেও সতর্ক করা হয়েছে।০৮:১৯ ৯ ডিসেম্বর ২০২৫
ফেসবুকে ‘চুদলিং পং’ কমেন্টকে কেন্দ্র করে ব্যাপক গোলাগুলি, আহত ৫
ফেসবুকে আপত্তিকর মন্তব্যকে কেন্দ্র করে রূপগঞ্জের রসুলপুরে দুই পক্ষের মধ্যে সশস্ত্র সংঘর্ষের ঘটনা ঘটে, যাতে গুলিবিদ্ধসহ পাঁচজন আহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করেছে এবং উভয় পক্ষের বিরুদ্ধে মামলা নেওয়ার প্রস্তুতি চলছে।২১:৪৮ ৮ ডিসেম্বর ২০২৫
বিজয় দিবসে ৫৪ পতাকা হাতে প্যারাস্যুটিং
বিজয় দিবস ২০২৫ উদযাপনে ৫৪ জন প্যারাট্রুপার ৫৪টি পতাকা নিয়ে স্কাইডাইভিং করে বিশ্বরেকর্ড গড়ার প্রস্তুতি নিচ্ছে; সারাদেশে বিজয়মেলা, সামরিক মহড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ ব্যাপক কর্মসূচি নেওয়া হয়েছে।২১:২৮ ৮ ডিসেম্বর ২০২৫
বেগম রোকেয়া পদক পাচ্ছেন ঋতুপর্ণা চাকমা
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় রোকেয়া পদক ২০২৫-এর জন্য নারী শিক্ষা, অধিকার, মানবাধিকার ও ক্রীড়ায় অবদান রাখা চার নারীকে মনোনীত করেছে। ক্রীড়ায় নারী জাগরণ সৃষ্টিতে বিশেষ ভূমিকার জন্য সম্মাননা পাচ্ছেন জাতীয় দলের ফুটবলার ঋতুপর্ণা চাকমা।২১:০৭ ৮ ডিসেম্বর ২০২৫
দলীয় প্রার্থীদের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান আমীর খসরুর
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এলডিপি নেতাকর্মীদের দলভুক্তিতে স্বাগত জানান। তিনি ব্যক্তিগত মান–অভিমান ভুলে দেশের ও দলের বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।২০:৪৩ ৮ ডিসেম্বর ২০২৫
তামিমের নেতৃত্বে যুব এশিয়া কাপের মিশনে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
আগামী ১২ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে যুব এশিয়া কাপ। তামিমের নেতৃত্বে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে মাঠে নামবে।১৯:৫০ ৮ ডিসেম্বর ২০২৫
যুব হকি বিশ্বকাপে অস্ট্রিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
বাংলাদেশ যুব হকি দল চ্যালেঞ্জার্স কাপ জিতেছে, অস্ট্রিয়াকে ৫-৪ গোলে হারিয়ে ১৭তম স্থান নিশ্চিত করেছে। অধিনায়ক আমিরুল ইসলানের হ্যাটট্রিকে জয় নিশ্চিত হয়।১৯:৩৯ ৮ ডিসেম্বর ২০২৫
আইডিবি ভবনে শুরু কম্পিউটার মেলা ‘সিটি আইটি মেগা ফেয়ার’
সর্বশেষ সংস্করণের অত্যাধুনিক সব কম্পিউটার, ল্যাপটপ, মনিটর, প্রিন্টারসহ নিত্য নতুন অনুমোদিত প্রযুক্তিপণ্য প্রদর্শন করা হচ্ছে এবারের মেলায়। এছাড়া, প্রতিবারের মতো এবারও মেলার দর্শকদের জন্য থাকছে নানা চমক১৯:৩০ ৮ ডিসেম্বর ২০২৫
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে মন্ত্রণালয়ের ৭ সিদ্ধান্ত
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সাত কলেজ ও প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির খসড়া অধ্যাদেশ পরিমার্জন ও চূড়ান্তকরণের কাজ চলছে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি শিক্ষার্থীদের ক্লাস শুরুর প্রস্তুতি নেওয়া হয়েছে, সব শিক্ষাক্রমের ধারাবাহিকতা নিশ্চিত করা হবে।১৯:২৪ ৮ ডিসেম্বর ২০২৫
দেশে চাল মজুদ আছে সাড়ে ১৪ লাখ টন: খাদ্য উপদেষ্টা
খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানিয়েছেন, গত বছরের তুলনায় এবার ৩ লাখ টন বেশি চাল মজুদ রয়েছে। বাজারে চাল, গম ও ভুট্টার দাম কমলেও কৃষক লাভবান হচ্ছেন না।১৯:০৫ ৮ ডিসেম্বর ২০২৫
ফ্যামিলি কার্ড ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি তারেক রহমানের
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের গণতন্ত্রকে স্বাভাবিক করতে এবং ধানের শীষকে বিজয়ী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে। ক্ষমতায় এলে ৫০ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড, ১ কোটি মানুষের কর্মসংস্থান ও খাল খনন কার্যক্রম শুরু হবে।১৮:৫১ ৮ ডিসেম্বর ২০২৫
ইসির নিবন্ধন পেল ৮১ পর্যবেক্ষক সংস্থা
গত ২৮ সেপ্টেম্বর জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালনের জন্য ৭৩টি স্থানীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থার প্রাথমিক তালিকা নির্ধারণ করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করে নির্বাচন কমিশন। এ সংস্থাগুলোর বিরুদ্ধে যেকোনও দাবি, আপত্তি বা অভিযোগ ২০ অক্টোবরের মধ্যে নির্বাচন কমিশন সচিবের কাছে লিখিতভাবে জমা দিতে বলা হয়১৮:৫১ ৮ ডিসেম্বর ২০২৫
এনইআইআর পদ্ধতি নিয়ে বাজারের অপতথ্য যাচাইয়ের আহ্বান এমআইওবির
সংগঠনটির দাবি, এনইআইআর চালু না হলে দেশের রফতানিমুখী মোবাইল শিল্প টিকবে না; আর চালু হলে মোবাইলের দাম বাড়বে না বলে আশ্বস্ত করেছেন স্থানীয় উৎপাদকরা১৮:৪৮ ৮ ডিসেম্বর ২০২৫
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ২, হাসপাতালে ভর্তি ৪৫৫ জন
দেশজুড়ে ডেঙ্গু পরিস্থিতি অব্যাহত, ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু। সারাদেশে হাসপাতালে ভর্তি ৪৫৫ জন, চলতি বছরে মৃতের সংখ্যা ৩৯৮ জন।১৮:৩৯ ৮ ডিসেম্বর ২০২৫
প্রযুক্তির দাপটে হারিয়ে যাচ্ছে `গরু দিয়ে ধান মারাইয়ের দৃশ্য`
একসময় রাতভর ধান মাড়াই চলত। গরুর পায়ের শব্দে পুরো গ্রাম জেগে উঠত। সবাই মিলে কাজ করতাম। এখন সেই দিন আর নেই। যন্ত্র আছে, কাজও হয়-কিন্তু সেই মিলন, সেই আনন্দটা হারিয়ে গেছে পালাবদলে১৮:৩৮ ৮ ডিসেম্বর ২০২৫
খুলনায় সড়ক রক্ষায় এলজিইডির লোহার বার খুলে ফেলেছে বালি ব্যবসায়ীরা
সড়কটিতে যাতে ভারী যানবাহন বিশেষ করে ১২ ফুট উচ্চতার ১০ চাকার মাটি ও বালিবাহি ট্রাক চলতে না পারে এজন্য ২০ লাখ টাকা ব্যয়ে দুই প্রান্তে সাড়ে ৭ ফুট উচ্চতার মজবুত লোহার বার দেয়া হয়। কিন্তু বাইপাস প্রান্তের উপরের বারটি দুষ্কৃতিকারিরা খুলে গায়েব করে দেয়১৮:২৫ ৮ ডিসেম্বর ২০২৫
এমপিও শিক্ষকরা সাংবাদিকতা-আইনপেশায় জড়িত থাকতে পারবেন না
খ’ বিধিতে ‘আর্থিক লাভজনক’ পদ বলতে সরকার কর্তৃক প্রদত্ত যে কোনো ধরনের বেতন/ভাতা/সম্মানী এবং বেসরকারি কোনো প্রতিষ্ঠান/সংস্থায়/বিশেষায়িত প্রতিষ্ঠান/সাংবাদিকতা/আইন পেশায় কর্মের বিনিময়ে বেতন/ভাতা/সম্মানীকে বোঝাবে১৮:০২ ৮ ডিসেম্বর ২০২৫
ডিসেম্বরে প্রথম সপ্তাহে রেমিট্যান্স ৮৭ কোটি ডলার
ডিসেম্বরের প্রথম সপ্তাহে রেমিট্যান্স প্রবাহ বেড়ে দাঁড়িয়েছে ৮৭ কোটি ডলার, যা আগের বছরের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি। ব্যাংক খাতে কোটিপতি অ্যাকাউন্ট বাড়লেও আমানত কমেছে ৫৯ হাজার কোটি টাকা, সামগ্রিক আমানত বেড়েছে সামান্য।১৮:০১ ৮ ডিসেম্বর ২০২৫
ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় কি রাখবেন, কি রাখবেন না
ডায়াবেটিস রোগীদের জন্য আঁশযুক্ত, কম গ্লাইসেমিক ইনডেক্স (GI) যুক্ত খাবার যেমন - শাক-সবজি, ডাল, আস্ত শস্য (লাল চাল, ওটস, বার্লি), চর্বিহীন প্রোটিন (মাছ, মুরগি), স্বাস্থ্যকর চর্বি (বাদাম, অ্যাভোকাডো) এবং মিষ্টি ছাড়া ফল (বেরি, আপেল)১৭:৫০ ৮ ডিসেম্বর ২০২৫
























