News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:১৯, ৩ এপ্রিল ২০১৫
আপডেট: ২৩:২৩, ১৮ জানুয়ারি ২০২০

বউ-শাশুড়ির লড়াইয়ে অস্ত্র যখন ‘মূত্র’

বউ-শাশুড়ির লড়াইয়ে অস্ত্র যখন ‘মূত্র’

নিজের অমতে বিয়ে করতে বাধ্য করায় শ্বশুর-শাশুড়িকে নিজের মূত্রমিশ্রিত চা খাওয়াতেন ভারতের এক নারী। শাশুড়ির কাছে হাতেনাতে ধরা খাওয়ার আগে টানা একবছর যাবত এই কাজ করেছেন রেখা নাগবংশী নামের ৩০ বছর বয়সী ওই নারী।

জানা যায়, ভারতের মধ্য প্রদেশের বাসিন্দা ওই নারীকে তার অমতেই বিয়ে দেন পরিবার। ফলে দীপককে স্বামী হিসেবে মেনে নিতে না পেরে সংসার সুখের হয় না তাদের। প্রায়ই তাদের মধ্যে ঝগড়াঝাটি হত। একপর্যায়ে রেখা রাগ করে বাবার বাড়ি চলে যান।

রেখার বন্ধু আলিয়া কোহলী জানান, রেখা তাকে বলতেন তার স্বামী তাকে নির্যাতন করে এবং এ জন্যই তিনি শ্বশুরবাড়ি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু তাদের চার বছর বয়সী সন্তানকে দেখাশুনার জন্য তাকে শ্বশুরবাড়ি যাওয়ার জন্য মিনতি করা হয়।

কিন্তু রেখা শ্বশুরবাড়ি ফিরে আসেন এই শর্তে যে, স্বামী দীপক ঘরের রান্না এবং কাপড় ধোয়া এবং রেখার দুই পা ম্যাসাজ করে দিবেন। কিন্তু দীপকের বাবা-মা তাদের সন্তানের গৃহস্থালীর কাজ করাকে মেনে নিতে পারেন নি এবং দীপকের ঘরের কাজ করা বন্ধ করে দেন।

এ রাগেই শ্বশুর-শাশুড়ির চা তে প্রসাব করা শুরু করেন রেখা। দীপকের মা এ বিষয়ে বলেন, “আমরা সপ্তাতে এক কিংবা দুই দিন তাদের বাড়িতে যেতাম। সে আমাদের হাসি মুখেই চা দিত এবং আমরা তা গ্রহণ করতাম। কিন্তু একদিন আমি রান্না ঘরে যাই এবং দেখতে পাই সে টিপটের মধ্যে প্রসাব করছে।”

যদিও এ কাণ্ডে রেখার কোনো শাস্তি হয়নি। এ নিয়ে শ্বশুর-শাশুড়ি মামলা করতে থানায় গেলে পুলিশ মামলা নিতে অস্বীকৃতি জানিয়ে বলে এটা কোন পুলিশি কেস নয়।

নিউজবাংলাদেশ.কম/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়