পণ্য বিপণনে নারী, বিতর্কে মোদি
সারা বিশ্বেই পণ্য বিপণন ব্যবস্থায় বিক্রয়কর্মী হিসেবে নারীদের প্রাধান্য লক্ষ করা যায়। এ নিয়ে তর্ক-বিতর্কেরও শেষ নেই। সেই বিতর্কে যুক্ত হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বুধবার দিল্লিতে মুদ্রা ব্যাঙ্ক উদ্বোধন অনুষ্ঠানে পণ্য বিপণন ব্যবস্থায় নারীর অংশগ্রহণে অধিক আয় হয় বলে অভিমত দেন ভারতের প্রধানমন্ত্রী। মোদির এ মন্তব্যে সোশ্যাল মিডিয়া বিতর্ক শুরু হয়ে যায়।
নরেন্দ্র মোদি বলেন, `কৃষক আম বিক্রি করলে পয়সা পান। সেই আমের আচার তৈরি করে বিক্রি করলে আরও বেশি রোজগার হয়। আচার বোতলে পুরে বিক্রি করলে আয়ের মাত্রা বাড়ে। আর সেই বোতলে ভরা আচার যখন মহিলারা বিক্রি করতে বেরোন, তাহলে আরও বেশি রোজগার হয়।`
সমালোচকদের অভিযোগ, মোদির এই বক্তব্যে নারীদেরকে কেবল পণ্য বিক্রেতা হিসেবেই দেখা হয়েছে। পণ্যের বিজ্ঞাপনে যে ভাবে নারীদের ব্যবহার করা হয়, প্রধানমন্ত্রী সেই নীতিই সমর্থন করেছেন।
নিউজবাংলাদেশ.কম/এসজে
নিউজবাংলাদেশ.কম








