News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৪৩, ২৯ ডিসেম্বর ২০২৫

অস্ট্রেলিয়ান ক্রিকেট হল অব ফেমে যুক্ত হলেন ব্রেট লি

অস্ট্রেলিয়ান ক্রিকেট হল অব ফেমে যুক্ত হলেন ব্রেট লি

ব্রেট লি। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ান ক্রিকেটের হল অব ফেমে জায়গা পেলেন সাবেক অজি পেসার ব্রেট লি। রোববার (২৮ ডিসেম্বর) ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দিয়েছে।

সিএ-এর অফিসিয়াল হ্যান্ডেলে বলা হয়েছে, জয়ের মানসিকতার প্রতীক, বল হাতে ঝড় তোলা এবং সব ফরম্যাটে প্রকৃত বিনোদন দাতা হিসেবে ব্রেট লি অস্ট্রেলিয়ার ক্রিকেটের হল অব ফেমে যোগ্য হয়েছেন।

ব্রেট লি এ সুযোগ পাওয়ায় গর্বিত হয়ে বলেছেন, “আমার কাছে ১৬০ কিমি/ঘণ্টায় বল করা যেকোনো উইকেটের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তবে সব সময় দলই প্রথমে আসে। তাই প্রথমে আসে ২০০৩ সালের বিশ্বকাপ জয় এবং টানা ১৬টি টেস্ট জয়।”

ব্রেট লি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ১৬১.১ কিমি/ঘণ্টার বোলিং করেছেন। ১৯৯৯ সালে অভিষেকের পর তিনি টেস্টে ৭৬ ম্যাচে ৩১০ উইকেট, ২২১ ওয়ানডেতে ৩৮০ উইকেট এবং ২৫ টি-টোয়েন্টি ম্যাচে ২৮ উইকেট শিকার করেন।

আরও পড়ুন: শোককে শক্তিতে রূপান্তরিত করে ঢাকা ক্যাপিটালসের জয়যাত্রা

অস্ট্রেলিয়ান ক্রিকেটের হল অব ফেমের ১৯৯৬ সালের রীতি অনুযায়ী লির আগে পুরুষ ও নারী মিলিয়ে ৬০ জন খেলোয়াড় এই সম্মান পেয়েছেন। এর মধ্যে রয়েছেন ডন ব্রাডম্যান, শেন ওয়ার্ন, গ্লেন ম্যাকগ্রা, মাইকেল ক্লার্ক ও রিকি পন্টিংয়ের মতো কিংবদন্তি ক্রিকেটাররা।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়