বিশ্বে ইসলামের অনুসারী বাড়ছে
বিশ্বজুড়ে ধর্ম অনুসারীর সংখ্যা বাড়ছে। তবে অন্য যেকোনো ধর্মের চেয়ে ইসলাম ধর্মে অনুসারীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে সবচেয়ে বেশি। এই প্রবণতা চলতে থাকলে ২০৫০ সালে ইসলাম ধর্মের অনুসারীর সংখ্যা ২৮০ কোটিতে পৌঁছবে। এর ধারাবাহিকতায় ২০৭০ সালে ইসলাম বিশ্বে সবচেয়ে জনপ্রিয় ধর্মে পরিণত হবে।
যুক্তরাষ্ট্রভিত্তিক পিউ রিসার্চ সেন্টারের নতুন এক গবেষণায় এ তথ্য পাওয়া যায়। গত বৃহস্পতিবার প্রকাশিত ওই গবেষণায় দেখা গেছে, বিশ্বে মুসলমানদের তুলনায় কম হলেও খ্রিষ্ট, সনাতনসহ ধর্মাবলম্বীদের সংখ্যার পাশাপাশি কোনো ধর্ম অনুসরণ করে না-এমন মানুষের সংখ্যাও বাড়ছে। সিএনএন।
পিউ রিসার্চ সেন্টারের দেখা যায়, ২০৫০ সালে বিশ্বের সবচেয়ে বেশি মুসলমান থাকবে ভারতে। ইন্দোনেশিয়ার চেয়েও ভারতে বেশি মুসলিম জনগোষ্ঠী বসবাস করবে। জড়িপে দেখা গেছে, ভারতের আসাম রাজ্যে মুসলমানের সংখ্যা সবচেয়ে বেশি বেড়েছে।
আগামী ৪০ বছরে খ্রিষ্ট ধর্মাবলম্বীরা সংখ্যায় সবচেয়ে বেশি বাড়বে। তবে অন্য যেকোনো ধর্মের চেয়ে ইসলাম ধর্মের প্রসার অনেক বেশি ঘটছে। এই প্রবণতা চলতে থাকলে ২০৭০ সালে ইসলাম বিশ্বে সবচেয়ে জনপ্রিয় ধর্মে পরিণত হবে।
পিটিআইয়ে প্রকাশিত ওই জরিপের খবরে জানায়, ২০৫০ সালে বিশ্বে সনাতন ধর্মাবলম্বীদের সংখ্যা হবে ১৪০ কোটি। ভিন্নধর্মাবলম্বীদের সংখ্যা হবে ২৯০ কোটি।
এদিকে, বিশ্বে বৌদ্ধ ধর্মাবলম্বীরা সংখ্যায় বাড়ছে না বলে ওই জড়িপে দেখা গেছে। যেসব দেশে বৌদ্ধ ধর্মাবলম্বীরা সংখ্যায় বেশি, সেসব দেশে বয়স্ক মানুষের সংখ্যা বাড়ছে এবং জন্মহার স্থিতিশীল রয়েছে। যেমন চীন, জাপান ও থাইল্যান্ড।
কোনো ধর্ম অনুসরণ করে না-এমন মানুষের সংখ্যাও বাড়ছে। ২০৫০ সালে তাঁদের হার হবে মোট জনগোষ্ঠীর ১৩ দশমিক ২ শতাংশ।
নিউজবাংলাদেশ.কম এসজে
নিউজবাংলাদেশ.কম








