স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:১৬, ২৫ মে ২০২৬

হজে গিয়ে এখন পর্যন্ত ২৭ বাংলাদেশির মৃত্যু

হজে গিয়ে এখন পর্যন্ত ২৭ বাংলাদেশির মৃত্যু

ছবি: সংগৃহীত

এ বছর হজ করতে গিয়ে এখন পর্যন্ত ২৭ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। তাদের মধ্যে ১৮ জন পুরুষ এবং ৯ জন নারী। মক্কায় ১৮ জন এবং মদিনায় ৯ জন ইন্তেকাল করেছেন।

পবিত্র হজের সার্বিক ব্যবস্থাপনা ও সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনায় মক্কার বাংলাদেশ হজ মিশনে অনুষ্ঠিত বিশেষ সমন্বয় সভায় এ তথ্য জানানো হয়।

সভায় জানানো হয়, এবছর এখন পর্যন্ত সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৭৯ হাজার ১৬৪ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। ২০১টি ফ্লাইটের মাধ্যমে এসব হজযাত্রী সেখানে যান।

সর্বশেষ গত ২২ মে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ৬১ বছর বয়সী মোহাম্মদ নজরুল ইসলাম হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মক্কায় মারা যান।

হজ মিশনের তথ্য অনুযায়ী, গত কয়েক বছরের তুলনায় এবার হজযাত্রী মৃত্যুর হার কিছুটা কমেছে। ২০২৫ সালে মৃত্যুর সংখ্যা ছিল ৪৮ জন, ২০২৪ সালে ৬৫ জন এবং ২০২৩ সালে ১২১ জন। ২০১৯ সালে মৃত্যু হয়েছিল ১১৭ জনের।

আরও পড়ুন: ভোগান্তি ছাড়াই শেষ হজ ফ্লাইট, সৌদি পৌঁছেছেন ৭৯১৬৪ জন হজযাত্রী

এবার হজযাত্রীদের চিকিৎসা ও সেবায় ডিজিটাল ব্যবস্থার ব্যবহার বৃদ্ধি পেয়েছে বলে জানানো হয়। এ পর্যন্ত ৪৭ হাজারের বেশি চিকিৎসা ব্যবস্থাপত্র এবং ২১ হাজারের বেশি ডিজিটাল সেবা প্রদান করা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়