আজ শয়তানকে ‘পাথর’ নিক্ষেপ করবেন হাজিরা
ছবি: সংগৃহীত
পবিত্র হজের গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা পালন করতে মিনায় শয়তানকে পাথর নিক্ষেপ শুরু করেছেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা লাখো হাজি।
গত সোমবার শুরু হওয়া হজের ধারাবাহিকতায় মঙ্গলবার (২৬ মে) আরাফাত ময়দানে সমবেত হন ১৬ লাখেরও বেশি মুসল্লি। আর বুধবার (১০ জিলহজ) ফজরের নামাজের পর হাজিরা মুজদালিফা ত্যাগ করে মিনার উদ্দেশ্যে রওনা হন।
মিনায় পৌঁছে তারা জামারাত আল-আকাবায় বড় শয়তানকে প্রথম পাথর নিক্ষেপ করেন। ইসলামের বিধান অনুযায়ী, ১১, ১২ ও ১৩ জিলহজ পর্যন্ত হাজিরা জামারাতের তিনটি স্তম্ভ আল-উলা (ছোট), আল-উস্তা (মেজ) এবং আল-আকাবায় (বড় শয়তান) ধারাবাহিকভাবে পাথর নিক্ষেপ করবেন।
শয়তানের প্রতীকী এই স্তম্ভগুলোতে নিক্ষেপের জন্য হাজিরা আগে থেকেই মুজদালিফা থেকে ছোট ছোট পাথর সংগ্রহ করে রাখেন।
এদিকে, ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করলেও এবার বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৫ লাখের বেশি মুসল্লি হজ পালনে অংশ নিয়েছেন।
আরও পড়ুন: হজের আনুষ্ঠানিকতা শুরু
ইসলামের পাঁচটি মূল স্তম্ভের অন্যতম হলো হজ। সামর্থ্যবান প্রত্যেক মুসলমানের জীবনে অন্তত একবার হজ পালন করা ফরজ।
এবারের হজ মৌসুমে মক্কায় তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। এ কারণে সৌদি কর্তৃপক্ষ








