News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৫৭, ৪ এপ্রিল ২০১৫
আপডেট: ০০:২৭, ১৯ জানুয়ারি ২০২০

প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা

প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা

সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের একটি মন্দিরের তিনটি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

শনিবার ভোর পাঁচটার দিকে শ্রীউলা ইউনিয়নের কলিমাখালী মন্দিরে ভাঙচুরের এ ঘটনা ঘটে। এসময় মন্দিরে থাকা হরিঠাকুর, পঞ্চানন ও শীতলা প্রতিমা ভাঙচুর করা হয়।

স্থানীয় শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল বিষয়টি নিশ্চিত করে বলেছেন, “দুর্বৃত্তরা কলিমাখালী মন্দিরের তিনটি প্রতিমা ভাঙচুর করেছে। বিষয়টি জানার পরপরই পুলিশকে খবর দেওয়া হয়।”

আশাশুনি থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) আওয়াল বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সাথে জড়িতদের আটক করতে শীঘ্রই অভিযান শুরু হবে।”

নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ


নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়