হৃদরোগে আক্রান্ত হয়ে সিসিইউতে সেলিমা রহমান
ছবি: সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী বেগম সেলিমা রহমান হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি হয়েছেন।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।
দলীয় সূত্র ও পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, গত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে তাকে দ্রুত ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়।
আরও পড়ুন: জ্যেষ্ঠ সাংবাদিক সালিম সামাদ আর নেই
সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকদের পরামর্শে তাকে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন আছেন।
বেগম সেলিমা রহমানের রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় তার পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
সেলিমা রহমানের পিতা বিচারপতি আব্দুল জব্বার খান। তিনি ছিলেন পাকিস্তান জাতীয় পরিষদের সাবেক স্পিকার। তার ভাইবোনদের মধ্যে সাংবাদিক ও কলামিস্ট সাদেক খান, কবি আবু জাফর ওবায়দুল্লাহ, সাংবাদিক ও সরকারের মন্ত্রী এ জে এম এনায়েতুল্লাহ খান, তৃতীয় হাসিনা মন্ত্রিসভার মন্ত্রী রাশেদ খান মেনন, ফটোগ্রাফার অ্যালেন খান এবং নিউ এইজ পত্রিকার প্রকাশক শহীদুল্লাহ খান বাদল।
নিউজবাংলাদেশ.কম/এনডি








