News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:১২, ২০ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৮:১৪, ২০ ফেব্রুয়ারি ২০২৬

আমার দেখা সবচেয়ে পরিশ্রমী ও নিষ্ঠাবান মানুষ আমার আব্বু: জাইমা রহমান

আমার দেখা সবচেয়ে পরিশ্রমী ও নিষ্ঠাবান মানুষ আমার আব্বু: জাইমা রহমান

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আবেগঘন ও অনুপ্রেরণামূলক বার্তা দিয়েছেন মেয়ে জাইমা রহমান। 

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে শৈশবের স্মৃতি ও বাবার প্রতি গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও অগাধ বিশ্বাসের কথা তুলে ধরে দুইটি ছবি যুক্ত করেছেন জাইমা রহমান। পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই এটি ইন্টারনেটে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং নেটিজেনদের মাঝে ব্যাপক আলোচনার সৃষ্টি করে।

পোস্টে তিনি লিখেছেন, ছোটবেলায় আমাদের সবার মনেই বিশ্বাস জন্মে যে, আমাদের বাবারা সবকিছুতেই পারদর্শী। অনেক সময় তাঁরাই হয়ে ওঠেন আমাদের জীবনের প্রথম ও সবচেয়ে বড় আদর্শ। 

তিনি আরও উল্লেখ করেছেন, আমার আব্বু হলেন আমার দেখা সবচেয়ে পরিশ্রমী ও নিষ্ঠাবান মানুষ। আমার জীবনে তিনিই সেই একজন ব্যক্তি- যার ওপর আমি নিশ্চিন্তে যেকোনো পরিস্থিতিতে ভরসা করতে পারি।

আরও পড়ুন: ঈদের আগেই চালু হচ্ছে ফ্যামিলি কার্ড, প্রাথমিকভাবে সুবিধা পাবেন যারা

জাইমা রহমান তার পোস্টে দেশের জনগণ এবং বাংলাদেশের প্রতি তারেক রহমানের গভীর ভালোবাসা এবং দেশপ্রেমের কথাও তুলে ধরেছেন।

তিনি লিখেছেন, বাংলাদেশ ও দেশের জনগণের প্রতি তাঁর গভীর ভালোবাসা ও দেশপ্রেমই তাঁকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে। আমি খুবই আনন্দিত যে, সমগ্র বাংলাদেশ অবশেষে তাঁর এই অনন্য গুণাবলিগুলো প্রত্যক্ষ করবে। তাঁর মধ্যে থাকা অসাধারণ গুণাবলিগুলোই তাঁকে এই দেশ ও জনগণের একজন সত্যিকারের প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত করবে ইনশাআল্লাহ।

জাইমা রহমানের এই আবেগঘন পোস্ট মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। দেশ ও জনগণের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের নিবেদন, পরিশ্রম ও নিষ্ঠার প্রতি তার মেয়ের প্রশংসাসূচক এই বক্তব্য জনগণকেও অনুপ্রাণিত করেছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়