কোনো রকমের বেআইনি কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না: তারেক রহমান
ছবি: সংগৃহীত
কোনো রকমের অন্যায় কিংবা বেআইনি কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ‘।’
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত বিএনপির নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, দলমত, ধর্ম, বর্ণ কিংবা ভিন্নমত যাই হোক, কোনো অজুহাতেই দুর্বলের ওপর সবলের আক্রমণ মেনে নেওয়া হবে না। ন্যায়পরায়ণতাই হবে আদর্শ।
আরও পড়ুন: শপথ সোম-মঙ্গলবারের মধ্যেই: প্রেস সচিব
তিনি বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা করা না গেলে আমাদের সব প্রচেষ্টা বৃথা যেতে বাধ্য। আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারি দল কিংবা বিরোধীদল, অন্য মত কিংবা ভিন্নমত; প্রতিটি বাংলাদেশি নাগরিকের জন্যই আইন সমান। আইনের প্রয়োগ হবে বিধিবদ্ধ নিয়মে।
এই নির্বাচন ও পরবর্তী সরকার গঠন যুবশক্তির এক অবিনাশী আন্দোলনের ফল, তাই ত্যাগ স্বীকার কথা সেইসব যুবকদের কণ্ঠস্বরকে কতটা গুরুত্ব দেওয়া হবে, এমন প্রশ্নের জবাবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, আমরা যুব সম্প্রদায়ের কথা শুনব। তবে এর পাশাপাশি সাধারণ জনগণের কথাও আমারা গুরুত্বের সঙ্গে বিবেচনায় রাখব।
নিউজবাংলাদেশ.কম/এনডি








