বনানীতে ফ্রি এনিমেল ক্লিনিক উদ্বোধন তারেক রহমানের
ছবি: সংগৃহীত
প্রাণীদের বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে রাজধানী ঢাকার বনানীতে ‘ফ্রি এনিম্যাল ক্লিনিক’ উদ্বোধন করেছেন বিএনপি চেয়ারম্যান ও বাংলাদেশ এনিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (বাওয়া) প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে বনানীর কে-ব্লকের ২৪ নম্বর রোডের ১৮ নম্বর ভবনে অবস্থিত সংগঠনের কার্যালয়ে ফিতা কেটে তিনি এই ক্লিনিকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ‘দেশ হোক সকল প্রাণের নিরাপদ আবাসস্থল’ এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ এনিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন দেশজুড়ে প্রাণী ও প্রকৃতি সংরক্ষণে সক্রিয় ভূমিকা পালন করছে। সংগঠনটি ইতিমধ্যেই ঢাকা শহরে আহত ও অসুস্থ প্রাণীদের জরুরি চিকিৎসার জন্য বিনামূল্যে এম্বুলেন্স সেবা পরিচালনা করছে।
আরও পড়ুন: নির্বাচনের আগে বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ জামায়াত আমির আটক
নতুন এই ফ্রি এনিমেল ক্লিনিকের মাধ্যমে আহত বা অসুস্থ প্রাণীদের চিকিৎসা সেবা সহজলভ্য করা সম্ভব হবে। সংগঠনটির সদস্যরা আশা প্রকাশ করেন, এতে সাধারণ মানুষ প্রাণী কল্যাণে আরও সচেতন ও সক্রিয় ভূমিকা গ্রহণের জন্য প্রেরণা পাবেন।
উদ্বোধনের সময় ক্লিনিক পরিদর্শন করেন বিএনপি চেয়ারম্যান। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বাংলাদেশ এনিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান দীর্ঘদিন ধরে প্রাণীদের চিকিৎসা ও রক্ষার জন্য বিনামূল্যে কার্যক্রম পরিচালনা করে আসছেন। ফ্রি এনিমেল ক্লিনিকও সেই উদ্যোগের অংশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








