রাজধানীর ৮ স্থানে আজ তারেক রহমানের জনসভা
তারেক রহমান। ফাইল ছবি
গতকাল রবিবার রাজধানীর ছয়টি স্থানে সমাবেশ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (৯ ফেব্রুয়ারি) তিনি নিজের নির্বাচনি এলাকা ও ঢাকা মহানগর দক্ষিণের সাতটি সংসদীয় আসনে মোট আটটি জনসভায় অংশ নেবেন।
বিএনপি সূত্র জানায়, তার সূচি অনুযায়ী জনসভা হবে: ঢাকা-১৭: বনানী, কামাল আতাতুর্ক অ্যাভিনিউ খেলার মাঠ, বেলা ১১টা, ঢাকা-১০: কলাবাগান ক্রীড়া চক্র মাঠ, দুপুর ১২টা, ঢাকা-৮: পীরজঙ্গী মাজার রোড, দুপুর ১টা, ঢাকা-৯: মান্ডা তরুণ সংঘ মাঠ, দুপুর ২টা, ঢাকা-৫: যাত্রাবাড়ী, শহীদ ফারুক রোড, বিকাল ৩টা, ঢাকা-৪: জুরাইন-দয়াগঞ্জ রোড, বিকাল ৪টা, ঢাকা-৬: ধুপখোলা মাঠ, বিকাল ৫টা, ঢাকা-৭: লালবাগ বালুর মাঠ, সন্ধ্যা ৬টা।
আরও পড়ুন: ঢাকা-১৮ আসন থেকে সরে দাঁড়ালেন মান্না
গতকাল তারেক রহমান রবিবারও বিভিন্ন এলাকায় জনসভায় বক্তব্য রাখেন। তার মধ্যে ছিল ইসিবি চত্বর, পল্লবী লাল মাঠ, মিরপুর-১০ সেনপাড়া, মিরপুর মডেল থানা সংলগ্ন এলাকা, শ্যামলী ক্লাব মাঠ ও বাড্ডার সানভ্যালী মাঠ।
নিউজবাংলাদেশ.কম/এসবি








