News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:১৯, ১০ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৯:১৯, ১০ জানুয়ারি ২০২৬

তারেক রহমানের সঙ্গে ইইউ’র প্রধান নির্বাচন পর্যবেক্ষকের সাক্ষাত

তারেক রহমানের সঙ্গে ইইউ’র প্রধান নির্বাচন পর্যবেক্ষকের সাক্ষাত

ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ও ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ড. ইভারস আইজাবস সৌজন্য সাক্ষাৎ করেছেন।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে ইইউ'র প্রধান নির্বাচন পর্যবেক্ষকের এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: মতপার্থক্য থাকবে; কিন্তু সেটা মতবিভেদ পর্যায়ে না: তারেক রহমান

প্রায় ঘণ্টা ধরে চলা বৈঠক শেষে বিকেল ৪টার একটু আগে কার্যালয় থেকে বের হয় ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী পর্যবেক্ষক দল।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়