News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:১৮, ১০ জানুয়ারি ২০২৬
আপডেট: ০৯:৩৩, ১০ জানুয়ারি ২০২৬

বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান পদে দায়িত্ব গ্রহণ করেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান দায়িত্বে থাকা তারেক রহমান।

শুক্রবার (৯ জানুয়ারি) রাতে আনুষ্ঠানিকভাবে দলের চেয়ারম্যান পদে দায়িত্ব গ্রহণ করেন তিনি। এটি দলের গঠনতন্ত্র অনুযায়ী নেওয়া সিদ্ধান্ত।

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র মৃত্যুজনিত কারণে চেয়ারম্যানের পদটি শূন্য হয়ে যাওয়ায় দলের স্থায়ী কমিটির এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এ সময় স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন এবং গঠনতন্ত্র অনুযায়ী সবাই সর্বসম্মতিক্রমে তাকে দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রদান করেন।

আরও পড়ুন: তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, দলীয় গঠনতন্ত্র অনুযায়ী দায়িত্ব নেওয়া হয়েছে এবং দলের শীর্ষ নেতৃত্বের দায়িত্ব পালনে সকলকে একত্রে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়