এনসিপির সব কার্যক্রম থেকে সরে দাঁড়ালেন নুসরাত তাবাসসুম
নুসরাত তাবাসসুম। ফাইল ছবি
নির্বাচনকালীন সময়ে তিনি পার্টির সব কার্যক্রমে নিষ্ক্রিয় থাকবেন বলে ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম।
রবিবার (২৮ ডিসেম্বর) রাতে নিজেই ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে তিনি এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
পোস্টে তিনি উল্লেখ করেন, এনসিপি তার জন্মলগ্নে গণতন্ত্রের সুষম চর্চা, অন্তর্ভুক্তিমূলক সমাজব্যবস্থা এবং বাংলাদেশপন্থার স্বপ্ন দেখিয়েছে। তবে সর্বোচ্চ নেতৃবৃন্দের সিদ্ধান্ত ও জোট ঘোষণা তাকে পার্টির মূল বক্তব্য থেকে বিচ্যুত মনে হচ্ছে।
নুসরাত তাবাসসুম বলেন, “আমি নিজেকে প্রাথমিকভাবে নির্বাচনকালীন সময়ে পার্টির সব কার্যক্রম থেকে নিষ্ক্রিয় করছি এবং পরিস্থিতি পুনর্বিবেচনার পর যেকোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারি।”
আরও পড়ুন: বৃহত্তর ঐক্যের প্রয়োজনে জামায়াতের সঙ্গে এনসিপির জোটের সিদ্ধান্ত: নাহিদ
উল্লেখ্য, নুসরাত তাবাসসুম কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে এনসিপি থেকে প্রার্থী হয়ে মনোনয়ন পেয়েছিলেন। তাঁর বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায়।
নিউজবাংলাদেশ.কম/এসবি








