News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:০৯, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি বিএনপি

সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি বিএনপি

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ চলছে। এরইমধ্যে শপথ নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নির্বাচিত সংসদ সদস্যরা। তবে বিএনপির নির্বাচিত সদস্যরা মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি।

সংসদ ভবনে শপথ অনুষ্ঠান শুরুর আগে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, বিএনপি আজ সংবিধান সংস্কার পরিষদের শপথগ্রহণ করবে না। অনুষ্ঠানে দলের চেয়ারম্যান তারেক রহমানসহ নির্বাচিত সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

সালাহউদ্দিন বলেন, আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য নির্বাচিত হইনি, এবং সংবিধানে এখনও এই পরিষদকে অন্তর্ভুক্ত করা হয়নি। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে, তা সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। এরপরই পরিষদের সদস্যদের শপথ নেওয়ার বিধান করা সম্ভব হবে। আমরা সংবিধান মেনে এ পর্যন্ত চলেছি এবং ভবিষ্যতেও তা মেনে চলব।

আরও পড়ুন: শেখ হাসিনার ভারতে অবস্থান দ্বিপক্ষীয় সম্পর্কে বাধা নয়: মির্জা ফখরুল

তিনি আরও বলেন, আমি মাননীয় চেয়ারম্যানের নির্দেশে এবং তার উপস্থিতিতে আমাদের দলীয় সিদ্ধান্ত ঘোষণা করলাম।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়