News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:১৯, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ০৮:২০, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

শপথের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে: এ্যানী

শপথের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে: এ্যানী

ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুর-৩ আসনের নির্বাচিত সংসদ সদস্য ও শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, দেশে ছোটখাটো কিছু ঘটনা ঘটলেও দ্রুত শপথ গ্রহণ সম্পন্ন হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে।

রবিবার (১৫ ফেব্রুয়ারি)  বিকেলে গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ের সামনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এ্যানী চৌধুরী জানান, সরকারপ্রধান ও দলীয় প্রধান একই ব্যক্তি হতে পারবেন না এমন শর্তের বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কী পদক্ষেপ নেবে, তা শপথের আগেই দল পরিষ্কার করবে।

আরও পড়ুন: তারেক রহমানের শপথ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন স্পিকার

তিনি আরও জানান, টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য ও বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঙ্গে সমন্বয় করে শপথ গ্রহণ অনুষ্ঠান নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি তদারকি করছেন তিনি। এ বিষয়ে রোববার প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে বলেও জানান তিনি।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়