অসুস্থ হয়ে হাসপাতালে রুহুল কবির রিজভী
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে শারীরিক জটিলতা নিয়ে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বিএনপি নেতার ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বেশ কয়েকদিন ধরেই রুহুল কবির রিজভী জ্বর ও ঠান্ডায় ভুগছিলেন। আজ বিকেলে শ্বাসকষ্টজনিত সমস্যা বৃদ্ধি পাওয়ায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয় এবং চিকিৎসকদের পরামর্শে তাকে সেখানে ভর্তি করা হয়।
আরও পড়ুন: নির্বাসন থেকে বাংলাদেশের ক্ষমতার দ্বারপ্রান্তে তারেক রহমান: রয়টার্স
বর্তমানে তিনি হাসপাতালের চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন। রিজভীর অসুস্থতার সংবাদ ছড়িয়ে পড়লে দলের নেতা-কর্মীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়। তার দ্রুত সুস্থতা ও আরোগ্য কামনায় তিনি এবং তার পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
নিউজবাংলাদেশ.কম/পলি








