News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৫৩, ৯ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৩:৫৪, ৯ ফেব্রুয়ারি ২০২৬

বিদেশ যেতে জমিজমা বিক্রি করতে হবে না: তারেক রহমান

বিদেশ যেতে জমিজমা বিক্রি করতে হবে না: তারেক রহমান

ছবি: সংগৃহীত

দেশের তরুণদের সঠিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে সারাদেশে আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে বিদেশগামীদের জন্য দ্রুত ব্যাংক ঋণের ব্যবস্থা করা হবে, যাতে তাদের আর জমিজমা বিক্রি করতে না হয়।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর বনানীতে এক নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, প্রশিক্ষণের মাধ্যমে তরুণরা দেশে ও বিদেশে সম্মানজনক কর্মসংস্থান পাবে, স্বাবলম্বী হবে এবং এর ফলে দেশের বেকারত্ব কমবে। তিনি বলেন, “তরুণদের দক্ষ করে গড়ে তুললে তারাই হবে দেশের সবচেয়ে বড় শক্তি।”

বিদেশগামীদের দুর্ভোগের কথা তুলে ধরে তিনি বলেন, বিদেশ যাওয়ার আগে অনেক মানুষ অর্থ সংকটে পড়ে ভিটেমাটি বা জমিজমা বিক্রি করতে বাধ্য হয়, যা একটি পরিবারের জন্য মারাত্মক ঝুঁকির বিষয়।

এই সমস্যা সমাধানে তিনি বলেন, সরকারিভাবে দ্রুত ব্যাংক ঋণের ব্যবস্থা করা হবে, যাতে বিদেশগামীদের জমিজমা বিক্রি করতে না হয়। প্রবাসে গিয়ে আয় শুরু হলে তারা সেই ঋণ পরিশোধ করতে পারবেন।

আরও পড়ুন: আজ বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান

এদিকে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ (সোমবার) জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান। তার ভাষণ বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়