News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:০৪, ৬ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৫:০৪, ৬ ফেব্রুয়ারি ২০২৬

৮ ফেব্রুয়ারির ঢাকার নির্বাচনি জনসভা বাতিল করল বিএনপি

৮ ফেব্রুয়ারির ঢাকার নির্বাচনি জনসভা বাতিল করল বিএনপি

ফাইল ছবি

ঢাকায় ৮ ফেব্রুয়ারির নির্বাচনি সমাবেশ বাতিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সমাবেশের পরিবর্তে আগামী ৮ ও ৯ ফেব্রুয়ারি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন এলাকায় নির্বাচনী বক্তব্য দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে এসব তথ্য জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এ সময় জাকসুর নবনির্বাচিত ভিপি আব্দুর রশিদ জিতুসহ কেন্দ্রীয় হল সংসদের বিভিন্ন পর্যায়ের নবনির্বাচিত ছাত্রনেতারা বিএনপি-সমর্থিত ছাত্র সংগঠন ছাত্রদলে যোগ দেন।

আরও পড়ুন:  বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান

যোগদান প্রসঙ্গে রুহুল কবির রিজভী বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপির ভূমিকা তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করেছে। সেই অনুপ্রেরণায় উদ্বুদ্ধ হয়েই তরুণ নেতৃত্ব বিএনপির ছায়াতলে এসেছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়