News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:০৫, ৪ ফেব্রুয়ারি ২০২৬

ইলেকশন ইঞ্জিনিয়ারিং ও কারচুপির আভাস পাচ্ছি: মাহদী আমিন

ইলেকশন ইঞ্জিনিয়ারিং ও কারচুপির আভাস পাচ্ছি: মাহদী আমিন

মাহদী আমিন। ছবি: সংগৃহীত

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন বিভিন্ন ধরনের নির্বাচন ইঞ্জিনিয়ারিং এবং কারচুপির আভাস পাচ্ছেন বলে মন্তব্য করেছেন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)-এর সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মাহদী আমিন বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ইনশাআল্লাহ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন, কারণ গত ১৬ বছর ধরে এই দিনের জন্য সংগ্রাম করা হয়েছে। 

তিনি বলেন, এই দীর্ঘ আন্দোলন ও গণঅভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল এমন একটি রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা, যেখানে জনগণই হবে রাজনৈতিক ক্ষমতার মূল উৎস।

তিনি আরও বলেন, দেশে এর আগে ২০১৪ সালের বিনা ভোটের নির্বাচন, ২০১৮ সালের নিশিরাতের নির্বাচন এবং ২০২৪ সালের ডামি ভোটের নির্বাচন হয়েছে। এসব নির্বাচন জনগণের ভোটাধিকার হরণ করে ক্ষমতা কুক্ষিগত রাখার কৌশল ছিল বলে মন্তব্য করেন তিনি।

নির্বাচনের পরিবেশ নিয়ে কথা বলতে গিয়ে মাহদী আমিন বলেন, বিএনপি একটি সমান সুযোগের ‘লেভেল প্লেয়িং ফিল্ডে’ বিশ্বাস করে। যদি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা হয়, তাহলে বিএনপি এবং ধানের শীষের জয় নিশ্চিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন: দেশে ‘গুপ্ত’ পরিচয়ে নতুন জালিমের আবির্ভাব হয়েছে: তারেক রহমান

এ সময় তিনি উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে নিরপেক্ষভাবে সত্য তুলে ধরার আহ্বান জানান।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়