দেশে ‘গুপ্ত’ পরিচয়ে নতুন জালিমের আবির্ভাব হয়েছে: তারেক রহমান
ছবি: সংগৃহীত
বাংলাদেশে ‘গুপ্ত’ পরিচয়ে এক নতুন জালিম আবির্ভূত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্ক ময়দানে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, ‘জনগণ একটি রাজনৈতিক দলকে গুপ্ত পরিচয়ে চেনে। বাংলাদেশে তারা আজ নতুন জালিমরূপে আবির্ভূত হয়েছে।’
তিনি অভিযোগ করে বলেন, ‘একটি দল জাল ব্যালট পেপার ছাপাচ্ছে, নিরীহ মা-বোনদের কাছ থেকে বিকাশ নম্বর নিচ্ছে। যারা নির্বাচনের আগেই প্রতারণা করছে, তারা কীভাবে সৎ মানুষের শাসন প্রতিষ্ঠা করবে?’
আরও পড়ুন: বরিশালে জনসভার মঞ্চে তারেক রহমান
বিএনপি চেয়ারম্যান বলেন, ‘বাংলাদেশ জনগণের রায়ের ভিত্তিতেই চলবে। দলের নেতাকর্মীদের বলব—১৩ তারিখ থেকে আগামী পাঁচ বছর জনগণের পা ধরে থাকবেন। জনগণ পাশে না থাকলে কী হয়, তা ৫ আগস্ট প্রমাণ হয়েছে।’
নিউজবাংলাদেশ.কম/এসবি








