News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৫২, ৩০ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৪:২০, ৩০ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শোক

খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শোক

ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টা ১৭ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)–এ দেওয়া এক পোস্টে তিনি এ শোক জানান।

পোস্টে নরেন্দ্র মোদি লেখেন, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। তার পরিবার এবং বাংলাদেশের জনগণের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা। সৃষ্টিকর্তা যেন তাঁর পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করেন।’

তিনি আরও লেখেন, ‘বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দেশের উন্নয়নে এবং ভারত–বাংলাদেশ সম্পর্ক জোরদারে তাঁর গুরুত্বপূর্ণ অবদান সবসময় স্মরণীয় হয়ে থাকবে।’

আরও পড়ুন: খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

নরেন্দ্র মোদি বলেন,‘২০১৫ সালে ঢাকায় তার সঙ্গে আমার সাক্ষাতের কথা আমি স্মরণ করছি। তাঁর দৃষ্টিভঙ্গি ও উত্তরাধিকার আমাদের দ্বিপক্ষীয় অংশীদারিত্বকে ভবিষ্যতেও পথ দেখাবে বলে আশা করি। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি।’

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়