News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৩৮, ৩০ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার মৃত্যুতে চীনের শোক

খালেদা জিয়ার মৃত্যুতে চীনের শোক

ছবি: সংগৃহীত

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনকে পাঠানো এক চিঠিতে তিনি বলেন, “তার মৃত্যুর খবর শুনে আমি গভীরভাবে শোকাহত এবং আপনার প্রতি আমার গভীর সমবেদনা জানাচ্ছি।”

চিঠিতে তিনি বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে উল্লেখ করেছেন, যিনি চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছিলেন এবং চীন-বাংলাদেশ সম্পর্কের উন্নয়নে সক্রিয়ভাবে সমর্থন রেখেছেন। প্রধানমন্ত্রী থাকাকালীন তিনি দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদি বন্ধুত্ব, সমতা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে সমন্বিত সহযোগিতা অংশীদারিত্ব প্রতিষ্ঠা করেন।

আরও পড়ুন: জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা 

ওয়াং ই চিঠিতে আরও উল্লেখ করেন, চীন-বাংলাদেশ সম্পর্ককে গুরুত্ব দেওয়া হবে এবং দুই দেশের প্রবীণ নেতাদের দীর্ঘমেয়াদি বন্ধুত্ব ও কৌশলগত সহযোগিতা অংশীদারিত্বকে ধারাবাহিকভাবে এগিয়ে নেওয়ার জন্য চীন বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়