‘প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সীমান্ত সমস্যা সমাধানে কৌশলি হতে হবে’
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। ফাইল ছবি
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সীমান্ত সমস্যা সমাধানে কৌশলি হতে হবে এবং সীমান্ত দিয়ে কোনো অপরাধী বা সন্ত্রাসী বাংলাদেশে প্রবেশ বা পালাতে না পারার বিষয়েও সতর্ক থাকতে হবে।
সোমবার (২৯ ডিসেম্বর) সকালে বিজিবি দিবস উপলক্ষে রাজধানীর পিলখানায় আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “সীমান্তে চোরাকারবারি ও অপরাধীদের আইনের আওতায় আনতে হবে। সীমান্তের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে।”
আরও পড়ুন: নাহিদ ইসলামরা মানুষের আবেগ নিয়ে প্রতারণা করছেন: কাদের
তিনি বিজিবি বাহিনীকে নির্দেশ দেন, আসন্ন নির্বাচন উৎসবমুখর করতে এবং সঠিক দায়িত্ব পালনের মাধ্যমে গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








